
কলকাতা, ১৪ জুন : সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। সোমবার, ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটিই প্রথম ‘জনসংযোগ’ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের ৫৫ ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। কলকাতা পুরসভা এলাকাতেও ১৬টি বোরোতে জনকল্যাণ শিবির আয়োজিত হবে। এই শিবির থেকে সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ।
