Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

2 weeks ago

Bengal Weather Update: বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এখনই থামবে না ভারী বর্ষণ

Heavy Downpours in North Bengal
Heavy Downpours in North Bengal

 

কলকাতা, ১৪ সেপ্টেম্বর : বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে, তবে ভারী বর্ষণ থেকে এখনই রেহাই পাবে না উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে আরও কিছু দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কমছে। দু’দিনের সাময়িক বিরতির পরে ফের বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ সেপ্টেম্বরও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও, তা হবে হালকা থেকে মাঝারি। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে আগামী কয়েক দিন আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। মাঝেমধ্যে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম।

You might also like!