Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

2 weeks ago

Fake Doctor: রোগী সেজে পুলিশের হানা, সোনারপুরে ভুয়ো ডাক্তার পাকড়াও

Fake doctor arrested in Sonarpur
Fake doctor arrested in Sonarpur

 

সোনারপুর, ১৫ এপটেম্বর : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়ারা এলাকা থেকে এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বিশ্বরূপ আচার্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে অনকোলজিস্ট চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। এমবিবিএস, এফআরসিএস-সহ একাধিক ভুয়ো ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ভুয়ো ডাক্তারি ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা চালানোর অভিযোগে সোনারপুরের ঘাসিয়ারা এলাকা থেকে সোমবার রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে কর্কটরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা চালাতেন। এলাকায় তাঁর মোট আটটি চেম্বার ছিল। সম্প্রতি ঘাসিয়ারা এলাকায় একটি বাড়িতে নতুন করে চেম্বার খোলেন। সন্দেহ হওয়ায় বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানান। এর পরেই রোগী সেজে পুলিশ ওই চেম্বারে হানা দেয়। প্রাথমিক তদন্তে অভিযুক্তের পরিচয় ও ডিগ্রি নিয়ে একাধিক অসঙ্গতি সামনে আসে। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

You might also like!