Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Birbhum News: বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, দরজার সামনে সাদা থান-ফুল! বীরভূমে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

BJP leader house bomb attack
BJP leader house bomb attack

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বীরভূমের নানুরের তিলুটিয়া গ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে ওই নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার পর কাছেই থাকা বিজেপির একটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে বাড়ির সামনে সাদা কাপড়ের থান, ফুল, ধূপের প্যাকেটের পাশাপাশি একটি হুমকি চিঠিও পড়ে থাকতে দেখা যায় বলে দাবি বিজেপির। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠলেও শাসকদল তা সম্পূর্ণ অস্বীকার করেছে। এরই মধ্যে সোমবার ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার হওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত রবিবার গভীর রাতে। নানুরের তিলুটিয়া গ্রামে বিজেপির নানুর-১ মণ্ডলের নেতা রসময় দাসের বাড়ি লক্ষ্য বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তার খানিক পরে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। রসময়ের দাবি, তাঁর প্রাণনাশের হুমকি দিয়ে একটি চিঠিও রেখে গিয়েছে অভিযুক্তেরা। উঠোনে পড়েছিল সাদা কাপড়ের থান। ওই বিজেপি নেতা দাবি করেছেন, গ্রামে পানীয় জলের সমস্যা রয়েছে। তাই গ্রামের বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে সাবমার্সিবলের বিদ্যুতের বিল মেটানো হত। ওই টাকা তৃণমূলের কয়েক জন নেতার কাছে ছিল। অন্য দিকে, বিদ্যুতের বিল মেটানো হয়নি। তৃণমূল নেতাদের পরিবারগুলিকে চাঁদার টাকা ফেরত দিতে বলতেই অশান্তি শুরু হয়। রবিবার গভীর রাতে তাঁর বাড়িতে বোমাবাজি এবং হুমকি-চিঠি ওই কারণেই বলে দাবি করেছেন রসময়। 

স্থানীয় সূত্রে খবর, বোমার আঘাতে এক বাসিন্দা জখম হয়েছেন। ভোরে ওই ব্যক্তি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। সেই সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে একটি বোমা ফেটে যায়। তার পরে আরও একটি তাজা বোমা মেলে রাস্তার পাশে। ওই খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ওই ঘটনায় এখনও কারও আটক বা গ্রেফতারির খবর মেলেনি।


You might also like!