Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

2 weeks ago

Beach festival in Digha for Durga Puja: পুজোর আগে বড় প্রস্তুতি, দিঘায় বিচ ফেস্টিভ্যাল থেকে জেলায় জেলায় বিশেষ আয়োজন

Beach festival in Digha for Durga Puja
Beach festival in Digha for Durga Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:মহালয়ার বিকেলে রেড রোডে রোড শো, এরপর ইডেন উদ্যানে মেগা অনুষ্ঠান। সেখানেই মা দুর্গার চক্ষুদানের মাধ্যমে শারদোৎসবের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না পুজোর আয়োজন। দুর্গাপুজো উপলক্ষে এবার জেলায় জেলায় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সবচেয়ে বড় আয়োজন হতে চলেছে দিঘায়। পঞ্চমীর সন্ধ্যায় নিউ দিঘার ওয়াচ টাওয়ারের কাছে বসবে বিশেষ ‘বিচ ফেস্টিভ্যাল’। প্রায় ১০ হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হচ্ছে সেখানে। মঞ্চে মোনালি ঠাকুর, মধুশ্রী, অন্তরা মিত্র, উজ্জয়িনী, জুন-সহ একাধিক জনপ্রিয় শিল্পীর অনুষ্ঠান করার কথা রয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি বাঁকুড়ার বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি, দুর্গাপুর ও বহরমপুরেও পুজোর মধ্যে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাঁচ জেলায় দু’দিন করে মোট ১০ দিনের এই আয়োজনে কুমার শানু, শান, মোনালি ঠাকুর, অভিজিৎ-সহ একাধিক নামী শিল্পীর গান শোনার সুযোগ পাবেন দর্শকরা।

নবান্নের এক কর্তার কথায়, আসলে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথম দুর্গাপুজো। তাই এই পুজোকে বিশ্বের মানচিত্রে একেবারে অন্য মাত্রায় তুলে ধরতে বদ্ধপরিকর শুভেন্দুর সরকার। সেই মতোই করা হয়েছে আয়োজন। তবে সেই আয়োজন যাতে শুধু কলকাতাতেই আটকে না থাকে, সে কারণেই জেলায় জেলায় মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়াও পঞ্চমীর দিন দিঘায় থাকছে একেবারে অন্যরকম এক অনুষ্ঠান। দিঘায় হবে ‘অন্নপূর্ণা রান্নাঘর’ ও ‘মহাভোগ’ কর্মসূচি। যেখানে গোটা রাজ্য থেকে কয়েক হাজার অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রাপকরা যোগ দেবেন দেবী দুর্গার মহাভোগ প্রস্তুতি অনুষ্ঠানে। এখান থেকেই মহাভোগ ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে।

নারীশক্তির প্রতীক হিসাবে মানবশৃঙ্খল তৈরি করে রাজ্যের ভৌগোলিক মানচিত্র ফুটিয়েও তুলবেন তাঁরা। পাশাপাশি রেড রোডের রোড শো-তে ২৩টি জেলার স্থানীয় সংস্কৃতিক অনুষ্ঠানকে স্থান দেওয়া হচ্ছে। দার্জিলিঙের তামাং সেলো থেকে শুরু করে কালিম্পঙের লেপচা নাচ, জলপাইগুড়ির, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের রাজবংশী লোকনৃত্যও পরিবেশিত হবে। এ ছাড়াও মালদহের গম্ভীরা, বীরভূমের বাউল, পূর্ব বর্ধমানের রাইবেশে, পশ্চিম বর্ধমানের সাঁওতালি নাচ, নদিয়ার গৌড়ীয় বৈষ্ণব নাচ, বাঁকুড়া এবং পুরুলিয়ার ছৌ পরিবেশিত হবে। ঝাড়গ্রামের সাঁওতালি নাচ, পূর্ব মেদিনীপুরের পটুয়ার গান, হুগলির রামপ্রসাদী, হাওড়ার লোকনাট্য, উত্তর ২৪ পরগনার বনবিবি পালা-সহ সব জেলার নানা অনুষ্ঠান হবে। নবান্নের এক কর্তার কথায়, এবারের শারোদৎসব রাজ্যবাসীকে একেবারে তাক লাগিয়ে দেবে।


You might also like!