Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

2 weeks ago

ASI attacked Murshidabad: সালারে পুলিশকে লক্ষ্য করে বোমা, জুয়ার ঠেকে হানায় আক্রান্ত এএসআই

Bomb hurled at police in Salar
Bomb hurled at police in Salar

 

মুর্শিদাবাদ, ১৪ সেপ্টেম্বর : মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত খাঁড়েরা গ্রামে আক্রান্ত পুলিশ। রবিবার রাতে জুয়ার আসরে পুলিশ অভিযান চালায়। সেই সময়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হন সালার থানার এএসআই সাদেক আলি। তাঁকে গুরুতর জখম অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরে ওই রাতেই গ্রামে পৌঁছন মুর্শিদাবাদ পুলিশ জেলার পদস্থ আধিকারিকেরা।

পুলিশ সূত্রের খবর, খাঁড়েরা গ্রামে একটি জুয়ার আসর চলার খবর পেয়ে রবিবার রাতে সেখানে অভিযান চালায় সালার থানার পুলিশ। অভিযোগ, পুলিশ সেখানে পৌঁছতেই দুষ্কৃতীরা পালানোর সময়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম হন সাদেক আলি। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই খাঁড়েরা গ্রামে পৌঁছন জেলা পুলিশের আধিকারিকরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পুলিশ জানায়, বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!