Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Baruipur Murder: বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৪

Arrested in Baruipur BJP worker murder case
Arrested in Baruipur BJP worker murder case

 

বারুইপুর, ২৫ আগস্ট : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিক খুনের ঘটনায় গ্রেফতার চার। ধৃতরা হল - সুজন মণ্ডল, কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল ও অনিল নাইয়া। বারুইপুরে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দলেরই এক পঞ্চায়েত সদস্য-সহ চার জনকে। রবিবার রাতে বারুইপুরের হাড়দহ পঞ্চায়েতের উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় খুন করা হয় বিজেপি কর্মী বাপি প্রামাণিককে। এই ঘটনায় সোমবার রাতে বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন মণ্ডল সভাপতি সুজন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় বাপির সঙ্গে সুজনের দ্বন্দ্ব ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপির কোন্দলের জেরেই এই ঘটনা বলে অভিযোগ উঠছে। যদিও বিজেপির দাবি, দলবিরোধী কাজের জন্য সুজনকে আগেই বহিষ্কার করা হয়েছিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…