Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Livelihood message

2 years ago

WB Police Constables Recruitment: পশ্চিমবঙ্গ পুলিশে ১০,২৫৫ কনস্টেবল পদে নিয়োগ! জারি বিজ্ঞপ্তি, কতদিন আবেদন চলবে?

File Picture (File Picture)
File Picture (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের জন্য আবেদনগুলি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা WBPRB (ডাব্লুবিপিআরবি)। আগামী ৭ মার্চ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া এবং আগামী ৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা prb.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীরা ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তাঁদের আবেদনে কোনও ভুল থাকলে তা পুনরায় ঠিক করতে পারবেন।

West Bengal Police Recruitment 2024 vacancy details: পশ্চিমবঙ্গ পুলিশে ১০,২৫৫ কনস্টেবল পদ পূরণের জন্য এই নিয়োগ পদ্ধতি চালু করা হয়েছে।

West Bengal Police Recruitment 2024 Age Limit: প্রার্থীদের বয়স ১৮ বছরের কম হতে পারবে না এবং ৩০ বছরের বেশি হতে পারবে না, তাঁরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: সিলেবাসের বাইরে থেকে অঙ্কের প্রশ্ন? প্রমাণ করতে পারলে ২৫ নম্বর মিলবে, শিক্ষামন্ত্রীর আশ্বাস ওই রাজ্যে

West Bengal Police Recruitment 2024 Application fee: সাধারণ বিভাগের আবেদনকারী প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭০ টাকা এবং এসসি / এসটি প্রার্থীদের জন্য আবেদন ফি ২০ টাকা।

নির্বাচন প্রক্রিয়া: প্রার্থীদের নির্বাচন একটি লিখিত পরীক্ষার ভিত্তিতে হবে। তারপরে একটি শারীরিক পরিমাপ পরীক্ষা বা PMT, শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) নেওয়া হবে। সমস্ত ধাপে উত্তীর্ণ হওয়ার পরে নির্বাচিত প্রার্থীদের চুড়ান্ত ভাবে বাছাইয়ের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড দ্বারা পরিচালিত একটি সাক্ষাৎকার নেওয়া হবে যার ভিত্তিতেই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা বিষয়ক যে কোনও সাহায্যের জন্য প্রার্থীরা সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এবং শনিবার (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) অথবা ই-মেইলের (wbprbonline@applythrunet.co.in) মাধ্যমে (যোগাযোগ নং 7044108689 ও 7044109346) যোগাযোগ করতে পারবেন।

You might also like!