Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

POWERGRID Recruitment | পাওয়ারগ্রিডে ৩১৯টি ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগ, কোন যোগ্যতায় করতে পারবেন আবেদন?

POWERGRID Recruitment
POWERGRID Recruitment

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গেট ২০২৬-এর ফলাফলের ভিত্তিতে ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগের উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (পাওয়ারগ্রিড)। সংস্থার তরফে জানানো হয়েছে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল এবং কম্পিউটার সায়েন্স—এই চারটি শাখায় সদ্য স্নাতক ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চ মাস থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছে ২০২৭ সালের মার্চ মাসে। সরকারি সংস্থায় ইঞ্জিনিয়ারিংয়ের চাকরির সুযোগ খুঁজছেন, এমন চাকরিপ্রার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে চলেছে।

কোন শাখায় নিয়োগ?

গেট ২০২৬-এর সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। শাখা অনুযায়ী পরীক্ষার বিষয়গুলি হল—

ইঞ্জিনিয়ার ট্রেনি (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই)

ইঞ্জিনিয়ার ট্রেনি (ইলেকট্রনিক্স): ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (ইসি)

ইঞ্জিনিয়ার ট্রেনি (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই)

ইঞ্জিনিয়ার ট্রেনি (কম্পিউটার সায়েন্স): কম্পিউটার সায়েন্স (সিএস)

শিক্ষগত যোগ্যতা

আবেদনকারীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পড়ুয়ার প্রাক্‌-চূড়ান্ত পরীক্ষা পর্যন্ত সমস্ত সেমেস্টার বা বছরের নম্বর মিলিয়ে অন্তত ৬০ শতাংশ নম্বর অথবা সমতুল্য সিজিপিএ থাকতে হবে।

কী ভাবে হবে প্রার্থী নির্বাচন?

নিয়োগের ক্ষেত্রে তিনটি বিষয় বিবেচনা করা হবে—

১। গেট ২০২৬-এর সংশ্লিষ্ট পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর।

২। দলগত আলোচনা (গ্রুপ ডিসকাশন)।

৩। ব্যক্তিগত সাক্ষাৎকার (পার্সোনাল ইন্টারভিউ)।

কত টাকা আবেদন ফি?

সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। অনলাইনে এই ফি জমা দিতে হবে। একবার জমা দেওয়া আবেদন ফি ফেরতযোগ্য নয়। তবে তফসিলি জাতি, উপজাতি, বিশেষ ভাবে সক্ষম, প্রাক্তন সেনাকর্মী এবং সংস্থার বিভাগীয় প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।

আবেদনপত্র জমা দেওয়ার পরে প্রার্থীদের নিজেদের লগ-ইন অ্যাকাউন্টে গিয়ে অনলাইনে ফি জমা করতে হবে। ফি জমা হলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বলে গণ্য হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…