Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Dark Elbows Home Remedies: কনুইয়ের কালচে দাগ নিয়ে চিন্তা? রান্নাঘরের এই সহজ উপাদানেই ফিরতে পারে উজ্জ্বলতা

Natural Remedies for Dark Elbows
Natural Remedies for Dark Elbows

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুখের ত্বকের যত্নে আমরা যতটা সচেতন, শরীরের অন্যান্য অংশের দিকে ততটা নজর দিই না। বিশেষ করে কনুই ও হাঁটুর মতো অংশে জমে থাকা কালচে দাগ অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত ঘর্ষণ, মৃত কোষ জমে থাকা, শুষ্ক ত্বক কিংবা রোদে পোড়ার কারণে কনুইয়ের ত্বক ধীরে ধীরে কালচে হয়ে যেতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বাজারচলতি নানা কেমিক্যালযুক্ত ক্রিম বা স্ক্রাব ব্যবহার করেন। কিন্তু সেগুলি সবসময় ত্বকের জন্য উপকারী নাও হতে পারে। বরং ঘরোয়া কিছু উপাদান দিয়েই সহজে ফিরিয়ে আনা যেতে পারে কনুইয়ের স্বাভাবিক উজ্জ্বলতা। 

* লেবু প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং মধু ত্বককে নরম রাখে। একটি লেবু অর্ধেক কেটে তার ওপর সামান্য মধু দিয়ে কনুইয়ে ১০ মিনিট ঘষুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

* ত্বকের মরা চামড়া বা ডেড স্কিন সেলস তুলতে বেকিং সোডা দারুণ স্ক্রাবার। সামান্য বেকিং সোডার সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। এটি কনুইয়ে লাগিয়ে হালকা হাতে বৃত্তাকারে ম্যাসাজ করে ধুয়ে নিন।

* নারকেল তেল ত্বককে হাইড্রেট করে কালো দাগ হালকা করতে সাহায্য করে। ১ চামচ নারকেল তেলের সঙ্গে আধ চামচ লেবুর রস মিশিয়ে রোজ রাতে ঘুমানোর আগে কনুইয়ে মালিশ করুন।

* অ্যালোভেরায় থাকা উপাদান ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে কালো ভাব কমায়। টাটকা অ্যালোভেরা জেল কনুইয়ে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

* টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড এবং ভিনেগারের অ্যাসিটিক অ্যাসিড একসঙ্গে জেদি কালো দাগ দূর করতে ওস্তাদ। সমপরিমাণ টক দই ও অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে কনুইয়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন।

* রূপচর্চায় হলুদের ব্যবহার যুগান্তকারী। কাঁচা হলুদ বাটার সঙ্গে সামান্য দুধের সর বা কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। কনুইয়ে এটি লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপর ধুয়ে নিন।

* শসার প্রাকৃতিক ব্লিচিং উপাদান ত্বককে ফর্সা করতে এবং রোদে পোড়া ভাব (ট্যান) দূর করতে সাহায্য করে। শসার রস কনুইয়ে লাগিয়ে রাখুন অথবা শসার টুকরো সরাসরি কনুইয়ে ঘষতে পারেন।

* ত্বকের এক্সফোলিয়েশনের জন্য এটি সেরা ঘরোয়া স্ক্রাব। চিনির দানার সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে কনুইয়ে ৫ মিনিট স্ক্রাব করুন। এটি মরা চামড়া তুলে কনুইয়ের ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তুলবে। 

অল্প যত্ন আর রান্নাঘরের কয়েকটি সাধারণ উপাদানই ফিরিয়ে দিতে পারে কনুইয়ের হারানো জেল্লা— তাও আবার কোনও দামি প্রসাধনী ছাড়াই। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…