Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

Life Style News

7 months ago

Valentine Special: ভ্যালেন্টাইন্স ডে আসন্ন— ফুল আর চকোলেটের বাইরে প্রেমিকার জন্য ভাবনামাখা ৫ উপহার

5 Unique Gifts for Your Lover
5 Unique Gifts for Your Lover

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শীতের রেশ গায়ে মেখেই সদ্য পেরিয়েছে সরস্বতী পুজো। চারপাশে ধীরে ধীরে বসন্তের ছোঁয়া, বাতাসে ভালোবাসার আমেজ। হাতে গোনা কিছু সময় পরই সেই মাহেন্দ্রক্ষণ— ভ্যালেন্টাইন্স ডে। বছরের এই বিশেষ দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অসংখ্য প্রেমিক-প্রেমিকা। ভালোবাসা প্রকাশের সঙ্গে সঙ্গে উপহার দেওয়া-নেওয়াও এই দিনের অঙ্গ। তবে প্রতি বছর ফুল, চকোলেট বা টেডি বিয়ারের বাইরে গিয়ে কিছু আলাদা ভাবতে চান অনেকেই।

প্রেমিকার জন্য উপহার এমন হওয়া দরকার, যা শুধু রোমান্টিক নয়, তাঁর প্রয়োজন এবং পছন্দকেও গুরুত্ব দেবে। ভাবনার ছোঁয়া থাকলে সেই উপহার হয়ে উঠবে আরও মূল্যবান। রইল প্রেমিকার জন্য এমনই পাঁচটি উপহারের খোঁজ— 

১. ইলেকট্রিক রেজ়ার: প্রতি ১৫ দিন অন্তর অন্তর সালোঁয় গিয়ে ওয়্যাক্সিং বা থ্রেডিং করানোটা মহিলাদের কাছে বেশ যন্ত্রণার বিষয়। প্রেমিকার সেই যন্ত্রণা কমাতে প্রেমদিবসে তাঁকে একটা ইলেকট্রিক রেজ়ার উপহার দিতে পারেন। উপহারে তাঁর প্রতি ভাবনা আর প্রয়োজনীয়তা, দুইয়েরই সুন্দর মিশেল চোখে পড়বে।

২. হোমবেস সালোঁ সার্ভিস: অফিসের কাজের চাপ ও বাড়ির দায়িত্ব সামলে, প্রতি দিনের হাজারটা কাজের মাঝে মহিলারা অনেক সময়েই নিজের জন্য সময় বার করার সুযোগ পান না। তাঁদের নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দিতে পারেন। প্রেমিকার জন্য অ্যাপ নির্ভর সালোঁ সার্ভিসের বুকিং করে দিতে পারেন। ফুল বডি মাসাজ, পছন্দের ফেশিয়াল, পেডিকিয়োর, ম্যানিকিয়োর— এমন গোটা পাঁচেক সালোঁ সার্ভিস পেয়ে প্রেমিকা খুশি হবেন।

৩. পিরিয়ড পেন রিলিফ ডিভাইস: ঋতুস্রাবের সময় অনেক মহিলাকেই তীব্র যন্ত্রণা সহ্য করতে হয়। কারও কারও ক্ষেত্রে যন্ত্রণার তীব্রতা এতটাই বেশি থাকে যে, তাঁদের সারা দিনের কাজকর্মেও তার প্রভাব পড়ে। প্রেমিকার যদি এরকম সমস্যা থাকে, তা হলে প্রেমদিবসে তাঁকে একটি পিরিয়ড পেন রিলিফ ডিভাইস উপহার দিতে পারেন।

৪. স্মার্ট বোতল: শরীর চাঙ্গা রাখতে পর্যাপ্ত মাত্রায় জল খেতেই হবে। তবে প্রেমিকার কি ঘণ্টায় ঘণ্টায় জল খাওয়ার অভ্যাস নেই? তা হলে তাঁর হাতে তুলে দিন স্মার্ট বোতল। ব্যস্ততায় জল খাওয়ার কথাও মনে না থাকলে স্মার্ট জলের বোতল মোবাইলে অ্যাপের সাহায্য সংযুক্ত থেকে প্রেমিকাকে সেই কথা মনে করিয়ে দেবে। দিনে কতটা জল খাওয়ার কথা, কতটা খাওয়া হল, কতটা বাকি— সব তথ্য সঞ্চয় হবে সেখানে। বোতলে থাকে সেন্সর। আলো জ্বালিয়ে বোতল সঙ্কেত দেবে জল খাওয়ার সময় হলে।

৫. স্মার্ট রিং: সোনার যা দাম, তাতে সোনার আংটি না-ই বা হল! প্রেমিকার জন্য কিনে ফেলতে পারেন স্মার্ট রিং। রূপকথার গল্পে যে জাদু আংটির কথা শোনা যায়, এ-ও খানিকটা তেমনই। এই আংটি আঙুলে পরলে শরীরের অভ্যন্তরীণ সমস্ত খবরাখবর মিলবে নিমেষে। অক্সিজেনের মাত্রা থেকে হৃৎস্পন্দন, ক্যালোরি ক্ষয়— সমস্তটাই জানিয়ে দিতে পারে আংটি। এতে রয়েছে শরীরের বিভিন্ন মাত্রা নির্ধারক ক্ষমতা। প্রযুক্তির সাহায্যে আংটি জানিয়ে দিতে পারে শরীরে অক্সিজেনের পরিমাণ থেকে ঘুমের হিসাব। প্রেমিকা স্বাস্থ্য সচেতন হলে এই উপহার তাঁর অবশ্যই মনে ধরবে। 

ভালোবাসার দিনে উপহারের দাম নয়, আসল মূল্য লুকিয়ে থাকে তার ভাবনায়। প্রেমিকার প্রয়োজন আর পছন্দকে গুরুত্ব দিয়ে দেওয়া একটি উপহারই ভ্যালেন্টাইন্স ডে-কে করে তুলতে পারে আরও বিশেষ। 

You might also like!