Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

5 months ago

Career & Astrology: যোগ্যতা থাকলেও মিলছে না চাকরি? বাস্তুর প্রভাবে বাঁধার সম্মুখীন সাফল্যের পথ!

Career Block Astrology Tips
Career Block Astrology Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পরীক্ষায় ভালো ফল, দক্ষতা ও অভিজ্ঞতা—সব কিছু থাকা সত্ত্বেও ইন্টারভিউয়ের শেষে বারবার ব্যর্থতা অনেককেই হতাশ করে তোলে। প্রশ্ন ওঠে, কোথায় ভুল হচ্ছে? সব কিছু ঠিক থাকলেও কেন চাকরি হাতছাড়া হচ্ছে? জ্যোতিষশাস্ত্রের একাংশ বলছে, এর পেছনে থাকতে পারে বাস্তুর প্রভাব এবং কোষ্ঠীতে গ্রহের অবস্থান।

বিশেষজ্ঞদের মতে, জন্মছকে সূর্যের অবস্থান দুর্বল হলে কর্মজীবনে বারবার বাধার সম্মুখীন হতে হয়। সূর্যকে আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সাফল্যের প্রতীক হিসেবে ধরা হয়। তাই এই গ্রহ দুর্বল থাকলে ব্যক্তি নিজেকে যথাযথভাবে তুলে ধরতে পারেন না, যার প্রভাব পড়ে ইন্টারভিউ বা কর্মক্ষেত্রে।

তবে হতাশ হওয়ার কারণ নেই। শাস্ত্রীয় মতে, দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনলেই এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। নিম্নলিখিত টিপস্ গুলি মেনে চলুন -

* অর্ঘ্যদানে তুষ্ট করুন সূর্যদেবকে:  জ্যোতিষ মতে সূর্য হল সাফল্যের কারক। সরকারি চাকরি বা বড় পদে আসীন হতে গেলে রবির কৃপা অপরিহার্য। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে একটি তামার পাত্রে জল নিন। তাতে সামান্য কুমকুম মিশিয়ে উদিত সূর্যের উদ্দেশে নিবেদন করুন। ভক্তিভরে গায়ত্রী মন্ত্র জপ করলে গ্রহের নেতিবাচক প্রভাব কেটে গিয়ে আত্মবিশ্বাস বাড়ে।

* শিবের অভিষেকে কাটবে কর্মের বাধা:  দীর্ঘদিন চেষ্টাতেও ফল না পেলে মহাদেবের শরণাপন্ন হওয়া শ্রেয়। শাস্ত্রীয় বিধান মতে, টানা ৪০ দিন ধরে শিবলিঙ্গে দুধ ও মধুর অভিষেক করুন। এই সময়ে মনে মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কেরিয়ারের যাবতীয় জটিলতা ও বাধা দূর হয়। শিবের আশীর্বাদে আপনার পরিশ্রম সঠিক দিশা খুঁজে পাবে।

* সৌভাগ্যের চাবিকাঠি বৃহস্পতিতে: বৃহস্পতি যদি প্রতিকূল অবস্থানে থাকে, তবে শত চেষ্টাতেও পদোন্নতি আসে না। ভাগ্য সহায় করতে প্রতি বৃহস্পতিবার গরুকে নিয়ম করে গুড় ও ভেজানো ছোলা খাওয়ান। দেবগুরুর কৃপায় আপনার সৌভাগ্যের দ্বার খুলে যাবে এবং যোগ্য সম্মান পাওয়ার পথ প্রশস্ত হবে।


* শক্তির আরাধনায় আসুক পদপ্রাপ্তি: মানসিক ক্লান্তি ও অশুভ শক্তি দূর করতে মা দুর্গার আরাধনা করুন। দেবীকে প্রতিদিন টাটকা লাল জবা অর্পণ করে তাঁর ‘৩২ নামস্ত্রোত্র’ পাঠ করার কথা বলছেন বিশেষজ্ঞরা। এতে গ্রহের অশুভ দশা কেটে গিয়ে সাফল্যের সম্ভাবনা তৈরি হয়।

* শনির ফের কাটাতে নারকেল টোটকা: কর্মক্ষেত্রে বারবার ষড়যন্ত্র বা বাধার সম্মুখীন হলে শনিবার একটি বিশেষ কাজ করতে পারেন। একটি আস্ত নারকেলের উপরিভাগ কিছুটা কেটে তার ভেতরে সামান্য চিনি ও ময়দা ভরে দিন। এরপর সেটি কোনও নির্জন জায়গায় মাটির তলায় পুঁতে দিয়ে আসুন। শাস্ত্র মতে, এই প্রক্রিয়ায় কর্মক্ষেত্রের অশুভ দৃষ্টি কেটে যায় এবং জীবনে সুখ-সমৃদ্ধি ফিরে আসে।

অর্থাৎ, শুধুমাত্র মেধা বা পরিশ্রম নয়—সাফল্যের পথে মানসিক প্রস্তুতি ও পরিবেশের প্রভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেই খুলে যেতে পারে সাফল্যের দরজা।  


You might also like!