Breaking News
 
MLA Byran Biswas: বাইরনের ঘরে আগুন কী ভাবে? জল্পনার মাঝে মুখ খুললেন মেজো ভাই, দিলেন শর্ট সার্কিটের তত্ত্ব SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

 

Life Style News

7 months ago

Valentine's day: এক শহরে না থেকেও এক হৃদয়ে—লং ডিসট্যান্স প্রেমে ভ্যালেন্টাইনস ডে উদযাপনের টিপস

Valentine’s Day Tips for Long-Distance Couples
Valentine’s Day Tips for Long-Distance Couples

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শহরজুড়ে প্রেমের আবহ। শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহ। আর প্রেমদিবসের কাউন্টডাউনও প্রায় শেষের পথে। গোলাপ, চকলেট, ক্যান্ডেল লাইট ডিনার—সব মিলিয়ে এই বিশেষ দিনে সঙ্গীকে সারপ্রাইজ দিতে নানা পরিকল্পনায় মেতেছেন প্রেমিক-প্রেমিকারা। কেউ ডিনার ডেটে যাওয়ার কথা ভাবছেন, কেউ আবার সঙ্গীর হাত ধরে লং ড্রাইভে বেরোবেন। কিন্তু যাঁরা লং ডিসট্যান্স সম্পর্কে রয়েছেন, তাঁদের কাছে ভ্যালেন্টাইনস ডে মানেই একরাশ আক্ষেপ? মোটেও নয়। একটু পরিকল্পনা আর ভালোবাসার ছোঁয়ায় দূরত্ব পেরিয়েও এই দিনটি হয়ে উঠতে পারে একেবারে স্পেশাল।

১. এমন কিছু উপহার সঙ্গীকে পাঠান যা আপনাদের সম্পর্কের যাত্রাটাকে স্মরণ করিয়ে দেয়। এমন কিছু যা সঙ্গীকে স্মৃতির সাগরে ডুব দিতে বাধ্য করবে। নিজেদের পুরনো ছবি ফ্রেমবন্দি করে তা পাঠাতে পারেন। যদি আপনারা দুজনেই গান প্রেমী হয়ে থাকেন, তাহলে তাঁর পছন্দের গান নিজের গলায় গেয়ে তা রেকর্ড করেও পাঠাতে পারেন। এই উপহারে মুখে হাসি ফুটবেই।

২. সময়ের সঙ্গে সঙ্গে চিঠি কার্যত অতীত হয়ে গিয়েছে। এখন যাবতীয় কথা হোয়াটসঅ্যাপে বন্দি। কিন্তু আজও চিঠির মর্ম কিন্তু আলাদা। মনের কথা উজার করে দিন চিঠিতে। সঙ্গে পাঠান এক গোছা গোলাপ, চকোলেট।

৩. একসঙ্গে পাশাপাশি বসে তো সিনেমা দেখা সম্ভব নয়, তবে ভারচুয়াল মুভি ডেট কিন্তু করতেই পারেন। দু’জনের পছন্দের একটা সিনেমা বেছে নিন। ভিডিও কল করে পছন্দের স্ন্যাক্স নিয়ে দু’জনই বসে পড়ুন। সিনেমা দেখতে দেখতে তা নিয়ে টুকটাক আলোচনা করুন। প্রেমদিবস পারফেক্ট হয়ে যাবেই।

৪. সঙ্গীর পছন্দের মেনু তো নিশ্চিয়ই জানেন। প্রেমদিবসে তাঁকে কিছু না জানিয়েই তাঁর ঠিকানায় পাঠিয়ে দিন প্রিয় পদ। ব্যস, কেল্লাফতে।

৫. যদি সম্ভব হয়, তাহলে সঙ্গী যেখানে থাকেন সটান হাজির হয়ে যান সেখানে। দরজা খুলে আপনাকে দেখেই চমকে যাবেন তিনি। প্রেম দিবস স্পেশাল করতে আর কী চাই! 

সবচেয়ে বড় কথা, লং ডিসট্যান্স সম্পর্কে বিশ্বাস আর অনুভূতিই আসল শক্তি। দামি উপহার বা বড় আয়োজন নয়, বরং সঙ্গীর প্রতি যত্ন, সময় আর আন্তরিকতাই এই দিনে সবচেয়ে বড় সারপ্রাইজ। দূরত্ব থাকলেও ভালোবাসা থাকলে ভ্যালেন্টাইনস ডে যে সমানভাবে স্পেশাল হতে পারে, সেটাই প্রমাণ করে লং ডিসট্যান্স প্রেম।

You might also like!