Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Easy-Care Plants: জল কম দিলেও সমস্যা নেই, সহজ পরিচর্যায় বেড়ে ওঠে যে গাছগুলো

Easy-Care Plants
Easy-Care Plants

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ঘুম থেকে উঠে সবুজের দিকে তাকালে মন শান্ত থাকে। চোখেরও আরাম হয়। তাই ঘরের আনাচ-কানাচে গাছ রাখার শখ। এ দিকে রোজের ব্যস্ত জীবনে গাছপালার যত্ন নেওয়ার জন্য সময় নেই। গাছ বিশেষজ্ঞরা বলছেন, এমন কিছু গাছ আছে যা সামান্য যত্ন এবং অল্প জলেই দিব্য বেড়ে ওঠে। এক নজরে দেখে নিন সেই তালিকায় কোন কোন গাছ রয়েছে।

১) অ্যালোভেরা— ত্বক এবং চুলের যত্নে অ্যালোভেরার শাঁস ব্যবহার করেন অনেকেই। বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এই গাছ পাতার মধ্যে তা সঞ্চিত রাখে। এই কারণে প্রতিদন জল দেওয়ার কোনও প্রয়োজন নেই অ্যালোভেরা গাছে।

২) জ়িজ়ি প্ল্যান্ট— এটি এমন একটি গাছ, যা কম আলোতেও ভালো থাকে এবং দীর্ঘদিন জল ছাড়া বেঁচে থাকতে পারে। এর মোমযুক্ত পাতাগুলিতে জল থাকে, তাই ঘন ঘন জল দেওয়ার প্রয়োজন হয় না।

৩) ক্যাকটাস— ক্যাকটাস মরুভূমির এক ধরনের গাছ। শুষ্ক পরিবেশে বেশ ভালো ভাবে বেঁচে থাকে। এই গাছ তার পুরু কাণ্ডের ভিতরে জল ধরে রাখে। যার ফলে ক্যাকটাস সূর্যালোক এবং খুব কম জলেই বেঁচে থাকতে পারে।

৪) স্নেক প্ল্যান্ট— এই গাছ কম আলোতেও বেঁচে থাকে এবং কয়েক সপ্তাহ পর পর জল দিলেই চলে। এটি খুব সহজেই বেড়ে ওঠে এবং ঘরের ভিতরের বাতাস বিশুদ্ধ রাখতে সাহায্য করে।

৫) মানি প্ল্যান্ট— এই গাছ নমনীয় হলেও প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন পড়ে না। সূর্যের আলো বাতাস ছাড়াও দীর্ঘদিন বাঁচতে পারে এই গাছ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…