Breaking News
 
Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

 

Reliance Ice Cream: আইসক্রিমের বাজারে এবার রিলায়েন্সের দাপট, ‘বম্বে ক্রিমারি’র দাম নজরকাড়া

Reliance Ice Cream; Bombay Creamery Enters Indian Market
Reliance Ice Cream; Bombay Creamery Enters Indian Market

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভারতের জমজমাট আইসক্রিমের বাজারে এবার নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে পা রাখল রিলায়েন্স। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কনজুমার প্রোডাক্টস শাখা বাজারে আনল নতুন আইসক্রিম ব্র্যান্ড ‘বম্বে ক্রিমারি’। নতুন এই ব্র্যান্ডকে ঘিরে ইতিমধ্যেই নজর পড়েছে ক্রেতাদের। তবে ব্র্যান্ডটির আত্মপ্রকাশের পাশাপাশি সবচেয়ে বেশি চর্চায় এসেছে আইসক্রিমের দাম। জানা গিয়েছে, বম্বে ক্রিমারি-র আইসক্রিমের দাম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে। ফলে সাশ্রয়ী দামের এই আইসক্রিম বাজারে কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।

প্রথম পর্যায়ে কেবলমাত্র ভারতের পশ্চিমদিকের রাজ্যগুলির বাজারেই এই আইসক্রিম পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে দেশের অন্যান্য প্রান্তেও তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের বাজারে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে সারা দেশে নিজেদের আইসক্রিম পৌঁছে দেওয়াই রিলায়েন্সের লক্ষ্য।  বম্বে ক্রিমারির পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের আইসক্রিম। কাপ, কোন, টাব, বার এবং স্টিক—বিভিন্ন আকারেই পাওয়া যাবে আইসক্রিম। সংস্থার দাবি, আইসক্রিম তৈরিতে আসল দুধের সর বা ডেয়ারি ক্রিম ব্যবহার করা হয়েছে।


দামের দিক থেকে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে তো বটেই, পাশাপাশি পণ্যের মানের উপরও জোর দেওয়া হয়েছে। অর্থাৎ, তুলনামূলক কম দামে এমন আইসক্রিম বাজারে আনার চেষ্টা করা হয়েছে, যা স্বাদ এবং উপকরণের দিক থেকেও ক্রেতাদের কাছে আকর্ষণীয় হবে। আইসক্রিম এমন খাবার, যা অনেক সময় ভাবনাচিন্তা ছাড়া হঠাৎ করেই কিনে ফেলেন ক্রেতা। ফলে পণ্যের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখা রীতিমতো গুরুত্বপূর্ণ এ ক্ষেত্রে।

রিলায়েন্সের প্রবেশের ফলে ভারতের প্রতিষ্ঠিত আইসক্রিম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা আরও বাড়তে পারে। আমুল, ভাদিলাল, মাদার ডেয়ারি, কোয়ালিটি ওয়ালস এবং অরুণ ইতিমধ্যেই পরিচিত নাম। পাশাপাশি ন্যাচারালস-এর মতো সংস্থারও নিজস্ব ক্রেতাগোষ্ঠী রয়েছে। এর আগেই কোলার ক্ষেত্রে এমনটা করেছে রিলায়েন্স। ‘ক্যাম্পা’-র মতো নস্ট্যালজিক কোলা তারা নতুন করে ফিরিয়ে এনেছিল বাজারে। বম্বে ক্রিমারির ক্ষেত্রেও সে ছবি একই থাকে কি-না, তাই এখন দেখার বিষয়। ভারতের আইসক্রিমের বাজার গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। প্রায় ১৫ হাজার কোটি টাকার এই ইন্ডাস্ট্রিতে কি সত্যিই প্রতিষ্ঠিত হতে পারবে বম্বে ক্রিমারি? 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…