Life Style News

1 month ago

Body Shape Dressing: ট্রেন্ড নয়, দেহগঠনের গুরুত্বই আসল—ভারতীয় শরীর অনুযায়ী পোশাক বাছলেই বাড়বে স্টাইল ও আত্মবিশ্বাস

Dressing for Your Body Shape
Dressing for Your Body Shape

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফ্যাশন মানেই চোখ বন্ধ করে ট্রেন্ড অনুসরণ—এই ধারণা এখন ধীরে ধীরে অতীতের পাতায় জায়গা করে নিচ্ছে। আধুনিক ফ্যাশন ডিজাইনারদের মতে, সুন্দর দেখানোর আসল চাবিকাঠি লুকিয়ে আছে নিজের শারীরিক গঠন বোঝার মধ্যে। বিশেষ করে ভারতীয়দের দেহগঠন পাশ্চাত্য দেশের মানুষের থেকে আলাদা হওয়ায় বিদেশি ফ্যাশনের ছাঁচে নিজেকে ফেলতে গিয়ে অনেক সময় পোশাক যত দামি বা ট্রেন্ডি হোক না কেন, মানানসই লাগে না।

বিশেষজ্ঞদের মতে, মানানসই পোশাক শুধু বাহ্যিক সৌন্দর্যই বাড়ায় না, বরং তা আত্মবিশ্বাসও কয়েকগুণ বৃদ্ধি করে। উচ্চতা, শরীরের গড়ন, কোমর-হিপের অনুপাত—এই সব বিষয় মাথায় রেখেই পোশাক নির্বাচন করা জরুরি। জেনে নিন ভারতীয় দেহগঠন অনুযায়ী কোন পোশাক কাকে মানায় আর কোনটা এড়িয়ে চলাই ভালো।


* Hourglass body type- এই ধরনের শরীরে কাঁধ ও নিতম্ব প্রায় সমান চওড়া হয়, কোমর স্পষ্ট থাকে। এই ধরণের ফিগার থাকলে ফিটেড কুর্তি, বেল্ট দেওয়া ড্রেস, নিখুঁত কাটের ব্লাউজ শাড়ি পড়লে ভালো লাগবে। শরীরের শেপ ঢেকে দেয় এমন অতিরিক্ত ঢিলেঢালা পোশাক এড়িয়ে চলাই ভালো।

* Pear-shaped body- এই ধরণের ফিগারের ক্ষেত্রে নিতম্ব তুলনামূলক চওড়া হয়, উপরের অংশ সরু। (A-line) কুর্তি , ফ্লেয়ার্ড প্যান্ট, উজ্জ্বল রঙের টপ এই ধরণের শারীরিক গঠনের ক্ষেত্রে ভালো মানায়। স্কিন-ফিট লোয়ার, হালকা রঙের লেগিংস বা খুব টাইট স্কার্ট এড়িয়ে চলাই ভালো।

* Apple-shaped body- এই ধরনের শরীরে পেটের অংশ তুলনামূলক ভারী হয়। (Empire-line) কুর্তি, লং জ্যাকেট, স্ট্রেইট কাট পোশাক ভালো মানাবে। বডিকন ড্রেস, খুব টাইট টপ বা কোমরের কাছে ফোকাস করা ডিজাইন এড়িয়ে চলাই উচিৎ।

* Rectangle body type- এক্ষেত্রে কাঁধ, কোমর ও নিতম্ব প্রায় একই মাপে থাকে। লেয়ারিং, পেপলম টপ, ফ্রিল বা রাফলযুক্ত পোশাক ভালো মানায়। একদম স্ট্রেইট কাট পোশাক না পরাই ভালো যা শরীরকে আরও সমতল দেখায়।

* Petite body type- উচ্চতা কম হলে পোশাক বাছাইয়ে ভুল হলে শরীর আরও ছোট দেখাতে পারে। হাই-ওয়েস্ট প্যান্ট, শর্ট কুর্তি, ভার্টিকাল প্রিন্ট এক্ষেত্রে ভালো মানায়। খুব লম্বা কুর্তি, বড় প্রিন্ট, হেভি লেয়ারিং এড়িয়ে চলাই ভালো।


সবচেয়ে বড় ভুল কোথায়?

বেশিরভাগ মানুষ ট্রেন্ড দেখে পোশাক কেনেন,অনেকেই আয়নায় নিজেকে দেখে সিদ্ধান্ত নেন না বলে মনে করছেন ফ্যাশন ডিজাইনাররা। ফলে দামি পোশাক হলেও লুক ঠিক আসে না। স্টাইলিস্টদের মতে, ফ্যাশন মানে নিজেকে অন্যের মতো বানানো নয়, নিজের সেরা ভার্সনটা তুলে ধরাই ফ্যাশন।

You might also like!