Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

1 month ago

MONSOON HAIR CARE: বর্ষায় মাথায় চুলকানি ও খুশকি? এর নেপথ্যে থাকতে পারে এই কারণগুলি

Monsoon Scalp Care
Monsoon Scalp Care

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্ষাকালে চুল পড়ার পাশাপাশি মাথার ত্বকে চুলকানির সমস্যাও অনেকেরই বেড়ে যায়। আর্দ্র আবহাওয়া, অতিরিক্ত ঘাম, মাথার ত্বকে তেল ও ময়লা জমে থাকা, খুশকি কিংবা ছত্রাকের সংক্রমণের মতো বিভিন্ন কারণে এই অস্বস্তি তৈরি হতে পারে। ফলে বার বার মাথা চুলকাতে ইচ্ছা করে এবং অনেক সময় মাথার ত্বকে সাদা বা তৈলাক্ত খোসার মতো স্তরও দেখা যায়। নিয়মিত চুলের যত্ন না নিলে বর্ষায় এই সমস্যা আরও বাড়তে পারে।

∆ বর্ষায় মাথার ত্বক বেশি চুলকায় কেন?

১. সবচেয়ে বড় কারণ, অতিরিক্ত আর্দ্রতা। আবহাওয়ায় আর্দ্রতা বেড়ে গেলে মাথার ত্বক স্বাভাবিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে থাকে। অতিরিক্ত আর্দ্রতা মাথার ত্বকে আটকে থাকে। আর এমন পরিবেশেই তো বাড়বৃদ্ধি হয় ব্যাক্টেরিয়া ও ছত্রাকের। সেখান থেকেই মাথা চুলকানোর পরিমাণ বেড়ে যায়।

২. মাথার ত্বক চুলকানোর অন্যতম সাধারণ কারণ খুশকি। মাথার ত্বকে অতিরিক্ত তেল, মৃত কোষের জমাট বাঁধা এবং কিছু ক্ষেত্রে ‘ম্যালাসেজ়িয়া’ নামের এক ধরনের ছত্রাকের অতিরিক্ত বৃদ্ধি খুশকির সমস্যা বাড়াতে পারে। আবার মাথার ত্বক খুব শুষ্ক হলেও চুলকানি হতে পারে। এগজ়িমা, সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যাও একই ধরনের উপসর্গ তৈরি করতে পারে। তাই প্রথমেই প্রয়োজন মাথার ত্বক পরিষ্কার রাখা।

৩. বর্ষায় ঘাম, ময়লা ও তেল জমে চুলকানির সমস্যা আরও বাড়িয়ে দেয়। তাই নিয়মিত চুল পরিষ্কার করা জরুরি। তবে প্রতিদিন খুব বেশি রাসায়নিকযুক্ত শ্যাম্পু ব্যবহার করাও ঠিক নয়। নিজের চুল ও মাথার ত্বকের ধরন অনুযায়ী মৃদু শ্যাম্পু বেছে নেওয়া ভাল।

৪. বর্ষায় ভিজে যাওয়া চুল দীর্ঘক্ষণ ভেজা অবস্থায় রাখাও ঠিক নয়। বৃষ্টিতে ভিজলে যত দ্রুত সম্ভব মাথা পরিষ্কার করে ভাল ভাবে শুকিয়ে নিন। দীর্ঘক্ষণ ভেজা মাথায় থাকলে মাথার ত্বকে অস্বস্তি বাড়তে পারে। তবে অতিরিক্ত গরম হাওয়া দিয়ে চুল শুকোনোর অভ্যাসও এড়ানো ভাল। 

∆ ৫টি ঘরোয়া পন্থায় চটজলজদি মাথার ত্বকের চুলকানি কমান—

১. ঠান্ডা জলের ঝাপটা দিয়ে ৩০ সেকেন্ড রেখে দিন। খানিক স্বস্তি মিলতে পারে। এতে প্রদাহ কমে অস্বস্তি, জ্বালাও কমে যেতে পারে।

২. কয়েকটি বরফের টুকরো একটি কাপড়ে জড়িয়ে মাথায় ত্বকে চেপে ধরুন খানিকক্ষণ। তাতেও কাজ হতে পারে চটজলদি।

৩. নখের বদলে আঙুলের ডগা দিয়ে ধীরে ধীরে মাথা ম্যাসাজ করলে আরাম পেতে পারেন।

৪. আর নয়তো দীর্ঘমেয়াদি ফল পেতে হলে টি ট্রি অয়েল, অ্যালো ভেরা জেল, নারকেল দিয়ে মাঝেমধ্যে মাথা ম্যাসাজ করে নিতে হবে। তা ছাড়া অ্যাপ্‌ল সাইডার ভিনিগার দিয়ে মাথা ধুতে হবে।

You might also like!