Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Healthy Nails Tips: ম্যানিকিউর করেও টিকছে না নখের সৌন্দর্য? কয়েকটি ভুলেই নষ্ট হচ্ছে আপনার নেল কেয়ার

Nail Health Tips
Nail Health Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সুন্দর, লম্বা ও পরিপাটি নখ এখন অনেকেরই স্টাইলের গুরুত্বপূর্ণ অংশ। তাই অনেকেই নিয়মিত ম্যানিকিউর করান বা বাড়িতেই যত্ন নিয়ে নেলপলিশ লাগান। কিন্তু যত্ন করে নখ সাজানোর পর যদি দু'-তিন দিনের মধ্যেই নেলপলিশ উঠে যায় কিংবা নখ ভেঙে যায়, তাহলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়। অনেক সময় এর জন্য দায়ী থাকে আমাদেরই কিছু দৈনন্দিন অভ্যাস। 

∆ সমস্যার সমাধানে তিন বিষয় মাথায় রাখা দরকার—

নখের আকার:  যাঁদের দিনভর ঘরের নানা কাজ করতে হয় বা যাঁদের নখ একটু পাতলা, তাঁদের ক্ষেত্রে নখ বেশি লম্বা হলে সহজে ভেঙে যেতে পারে। ফলে নখের আকার নিয়ে ভাবনা জরুরি। ইদানীং অবশ্য অনেকেই কৃত্রিম নখরঞ্জনী দিয়ে নেলআর্ট করান। সেগুলি সাধারণত অনেক বেশি শক্ত হয়। তবে নিয়মিত ঘরের কাজ করতে হলে, নখ মাঝারি মাপের রাখাই ভাল।

জলের ব্যবহার:  সুন্দর করে নখ শেপ করে বা নেলপলিশ পরে ঘন ঘন বাসন ধুলে বা কাপড় কাচলে তা উঠে যেতে পারে। খুব বেশি জলের ব্যবহারে নখ নরম হয়ে যায়, খুব সহজে তা ভেঙেও যেতে পারে। ঘরের কাজ করার সময় দস্তানা পরে নিন। নেলপলিশ পরার পরে টপ কোট দিতে হবে। এতে চট করে নেলপলিশ উঠে যাবে না।

দিনের শেষে যত্ন:  দিনভর কাজকর্ম, খাওয়াদাওয়ায় হাত দিতেই হয়। তাই দিনের শেষে হাতেরও যত্ন দরকার। আঙুলে-নখে ময়েশ্চারাইজ়ার বা তেল মাখলে হাত নরম থাকে, নখও ভাল থাকে। তা ছাড়া, টাটকা শাকসব্জি, প্রোটিন জাতীয় খাবারও পাতে রাখা দরকার। পুষ্টির ঘাটতি হলেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে। 

সামান্য কয়েকটি অভ্যাসে পরিবর্তন আনলেই ম্যানিকিউরের সৌন্দর্য অনেক দিন ধরে বজায় রাখা সম্ভব। ফলে বারবার নেলপলিশ ঠিক করার ঝামেলাও কমবে, আর নখও থাকবে সুস্থ, মজবুত ও আকর্ষণীয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…