Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Eyebrow Care Guide: থ্রেডিংয়ের পর ভ্রু-র চারপাশ লালচে? জ্বালা ও ফুসকুড়ি এড়াতে মানুন এই সহজ টিপস

Eyebrow Threading
Eyebrow Threading

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ে বাড়ি, রিসেপশন কিংবা অফিস পার্টি— যেকোনো বিশেষ দিনে সাজগোজের তালিকায় আইব্রো থ্রেডিং বা প্লাক প্রায় বাধ্যতামূলক। পরিপাটি ভ্রু মুখের গড়নকে আরও স্পষ্ট করে তোলে। কিন্তু অনেকেই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন— থ্রেডিংয়ের পর ভ্রু-র চারপাশ লাল হয়ে যাওয়া, জ্বালাপোড়া এবং ছোট ছোট ফুসকুড়ি। বিশেষ করে যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। থ্রেডিংয়ের সময় ত্বকের ওপর টান পড়ে, ফলে উপরের স্তর সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এর থেকেই শুরু হয় লালচে ভাব ও অস্বস্তি।


∆ তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব—

১। আগাম প্রস্তুতি নেবেন কীভাবে?

প্লাক করার আগে ত্বককে তৈরি করে নেওয়া জরুরি। প্রথমেই মুখ ভালো করে মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। এরপর হালকা গরম জলে তোয়ালে ভিজিয়ে ভ্রু-র উপর ২-৩ মিনিট চেপে ধরুন। এতে রোমকূপের মুখ খুলে যায়, ফলে লোম তোলার সময় টান কম লাগে এবং প্রদাহ কমে।

২। জানেন কি প্লাক করার সঠিক নিয়ম?

সবসময় পরিষ্কার টুইজার ব্যবহার করা উচিত। ব্যবহারের আগে টুইজারটি স্যানিটাইজার বা অ্যালকোহল দিয়ে মুছে নিন। নোংরা সরঞ্জাম থেকে সংক্রমণের ঝুঁকি থাকে। লোম তোলার সময় তাড়াহুড়ো করবেন না। রোম যেদিকে বাড়ে, সেই অভিমুখেই আলতো করে টানুন। উলটো দিকে টানলে ত্বকে অতিরিক্ত চাপ পড়ে লালচে ভাব তৈরি হয়।

৩। প্লাক করার পর কী করবেন?

প্লাক করার পর ত্বক স্বাভাবিক করা সবচেয়ে জরুরি। তৎক্ষণাৎ অ্যালোভেরা জেল বা শসার রস লাগাতে পারেন। বরফ কাপড়ে মুড়ে মিনিট দুয়েক সেঁক দিলেও দারুণ কাজ দেয়। এটি ত্বকের জ্বালা কমিয়ে তাৎক্ষণিক আরাম দেয়। গোলাপ জল ব্যবহার করলেও ত্বক দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

৪। জরুরি সতর্কতা: 

যাঁদের ত্বক খুব সেনসিটিভ, তাঁরা প্লাক করার অন্তত ২৪ ঘণ্টা আগে কোনও কড়া কেমিক্যাল বা রেটিনল জাতীয় ক্রিম ব্যবহার করবেন না। অনুষ্ঠানের ঠিক আগের দিন আইব্রো প্লাক না করাই বুদ্ধিমানের কাজ। অন্তত ২-৩ দিন আগে এটি সেরে ফেলুন। তবে যদি ফুসকুড়িতে পুঁজ বা তীব্র চুলকানি হয়, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সামান্য এই যত্নটুকু নিলেই আপনার সাজ হবে নিখুঁত। আপনি হয়ে উঠবেন অনন্যা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…