Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

3 months ago

Smart Tiffin Tips: অফিসের টিফিনে খাবার নষ্ট হচ্ছে? সুস্থ থাকতে মানুন এফএসএসএআই-এর গুরুত্বপূর্ণ পরামর্শ

FSSAI Lunch Box Guidelines
FSSAI Lunch Box Guidelines

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ব্যস্ত কর্মজীবনে প্রতিদিন অফিসের জন্য টিফিন তৈরি করা অনেকের কাছেই রুটিনের অংশ। বাইরে খাবার খাওয়ার খরচ বাঁচাতে এবং স্বাস্থ্য ভালো রাখতে অধিকাংশ মানুষই বাড়ি থেকে খাবার নিয়ে যান। তবে গরম ও আর্দ্র আবহাওয়ায় দীর্ঘক্ষণ খাবার রেখে দিলে তা সহজেই নষ্ট হয়ে যেতে পারে। ফলে সুস্বাদু খাবারও হয়ে উঠতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণ। 

এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা ও গুণমান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই (FSSAI) কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। সংস্থার মতে, খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে সামান্য সতর্কতা অবলম্বন করলেই খাবার দীর্ঘক্ষণ নিরাপদ ও তাজা রাখা সম্ভব। 

∆ এফএসএসএআই ৪টি ধাপে টিফিন গোছানোর নির্দেশ দিল—

১. বাক্স পরিষ্কার করুন:  ব্যবহারের আগে টিফিনবাক্স ভাল করে সাবানজলে ধুয়ে মেজে পরিষ্কার করতে হবে। তার পর সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে পাত্রগুলি। তার আগে খাবার প্যাক করবেন না ভুলেও। নয়তো ভিতরে জমে থাকা আর্দ্রতা খাবারে দ্রুত পচন ধরাতে পারে। আর যদি ভাল করে পরিষ্কারই না হয়, তা হলে খাবার দূষিতও হতে পারে।

২. সঠিক বাক্স ব্যবহার করুন: প্লাস্টিকের টিফিনবাক্সে খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে তা যদি গরম খাবার হয়। এর ফলে শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে। তাই বাক্স নিয়ে সচেতন হতে হবে। ফাটা বা ক্ষতিগ্রস্ত পাত্র ব্যবহার এড়িয়ে চলুন। পাশাপাশি, স্টিল, কাচ এবং উচ্চমানের প্লাস্টিকের বাক্সে খাবার ভরে নিয়ে যেতে পারেন কেবল।

৩. বাক্স যেন আঁটোসাঁটো হয়:  এমন বাক্স বেছে নিতে হবে, যা থেকে খাবার চুঁইয়ে পড়ার আশঙ্কা থাকে না। তা ছাড়া বাক্সের ঢাকনা যেন আঁটোসাঁটো হয়ে বন্ধ করা যায়, সেটিও দেখে নিতে হবে। যাতে বাইরে পড়ে গিয়ে খাবার নষ্ট না হয়।

৪. গরম খাবার বাক্সবন্দি করবেন না:  রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই তাড়াহুড়ো করে খাবার টিফিনে ভরে দেন। এই ভুল ঘরে ঘরে হয়। খুব গরম খাবার বন্ধ পাত্রে ভরলে ভিতরে জলীয় বাষ্প জমে অতিরিক্ত আর্দ্রতা তৈরি হয়। তাতে জীবাণু বৃদ্ধির ঝুঁকি বাড়তে পারে। খাবার কিছুটা ঠান্ডা হওয়ার পরে প্যাক করা উচিত।

খাবারের গুণগত মান শুধু রান্নার উপর নির্ভর করে না। সংরক্ষণ এবং বয়ে নিয়ে যাওয়ার পদ্ধতিও সমান গুরুত্বপূর্ণ। যত্ন করে রান্না করা খাবার যদি ভুল ভাবে প্যাক করা হয়, তা হলে তার পুষ্টিগুণও নষ্ট হতে পারে। পাশাপাশি, খাবার অপচয়ের আশঙ্কা থাকেই। তাই রোজের টিফিন প্রস্তুত করার সময়ে উপরোক্ত সাধারণ নিয়মগুলি মেনে চলুন। 

You might also like!