Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Life Style News

3 days ago

Rose Day Gift Ideas: ভ্যালেন্টাইনস আবহে আপনার ভ্যালেন্টাইনের জন্য রইল রোজ ডে উদযাপনের অভিনব কৌশল

Unique Rose Day Gifts to Express Love
Unique Rose Day Gifts to Express Love

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভ্যালেন্টাইনস উইক শুরু মানেই শহর যেন প্রেমের এক অন্যরকম ছোঁয়ায় ভরে যায়। রাস্তার ফুলের দোকান, ব্যস্ত শপিং মল, আর ক্যাফে—প্রতিটি জায়গা যেন ভালোবাসার রঙে সেজে ওঠে। সোশ্যাল মিডিয়ায়ও প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর ঢেউ ভেসে ওঠে। এই সপ্তাহের প্রথম দিন রোজ ডে, যেখানে একটি ছোট্ট গোলাপ হয়ে ওঠে মনের কথা প্রকাশের সবচেয়ে সরল ও সুন্দর মাধ্যম।

কিন্তু আজকের যুগে ভালোবাসা প্রকাশ আর শুধু ফুলেই সীমাবদ্ধ নয়। অনেকেই খুঁজছেন এমন উপহার যা স্মৃতিতে দীর্ঘদিন ধরে থাকবে, যা শুধুই উপহার নয়—একটি অনুভূতির প্রতীক হিসেবে চিরস্মরণীয় থাকবে।




রোজ ডে-তে ফুলের পাশাপাশি প্রিয়জনকে দেওয়া যেতে পারে: 

১। বর্তমানে তরুণদের মধ্যে পার্সোনালাইজড গিফট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নাম বা ছবি ছাপানো মগ, কাস্টম ফটো ফ্রেম, হাতে লেখা চিঠি কিংবা স্মৃতির অ্যালবাম এই ধরনের উপহার দিতে পারেন আপনার ভালোবাসার মানুষকে। কারণ এসব উপহারের সঙ্গে জড়িয়ে থাকবে আপনার আবেগ। 

২। হ্যান্ডমেড গিফটের ট্রেন্ড আবার ফিরে আসছে। নিজের হাতে বানানো কার্ড, কিংবা ছোট DIY সারপ্রাইজ অনেকের কাছেই স্পেশাল। হাতে বানানো উপহার আবেগের গভীরতা আরও বাড়ায়। 

৩। শুধু জিনিস নয়, অনেকেই এবার বেছে নিচ্ছেন এক্সপেরিয়েন্স গিফট যেমন সারপ্রাইজ ডিনার, রোমান্টিক ডেট, বা একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা। এতে সম্পর্কের মধ্যে নতুনত্ব ও উষ্ণতা যোগ হয়।

৪। ডিজিটাল যুগে ভিডিও মেসেজ, কাস্টম প্লেলিস্ট, ও অনলাইন সারপ্রাইজ পোস্ট দিয়েও ভালোবাসা প্রকাশ করছেন অনেকে। প্রযুক্তির সঙ্গে আবেগের এই মেলবন্ধন আপনার রোজ ডে কে করে তুলবে আরও স্পেশাল।

৫। রোজ ডের সেরা উপহার সেটাই, যার সঙ্গে আপনার এবং আপনার কাছের মানুষের আবেগ জড়িয়ে থাকে। দামি জিনিসের থেকে আন্তরিক উপহারই বেশি মূল্যবান বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই রোজ ডেতে গোলাপের সঙ্গে একটু যত্ন, একটু সৃজনশীলতা আর অনেকটা ভালোবাসা রাখলে দিনটি হয়ে উঠবে আরও বিশেষ ও স্মরণীয়। 

You might also like!