Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

Cornflour Hacks: আলমারি থেকে রান্নাঘর—সব সমস্যার সহজ সমাধান কর্নফ্লাওয়ারেই!

Cornflour Hacks
Cornflour Hacks

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রান্নাঘরে স্যুপ ঘন করতে হোক কিংবা মুচমুচে পকোড়া বানাতে— কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চের জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি, এই সাদা মিহি গুঁড়োটি শুধু আপনার রসনার তৃপ্তি ঘটায় না, বরং ঘরের একগুচ্ছ কঠিন কাজকেও সহজ করে তুলতে পারে? আপনার ড্রইং রুমের কাঁচ ঝকঝকে করা থেকে শুরু করে প্রিয় জামার তেলের দাগ তোলা— সবক্ষেত্রেই মুশকিল আসান হতে পারে সামান্য এই কর্নস্টার্চ। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক ঘরকন্নার কিছু স্মার্ট হ্যাকস।

জামাকাপড়ের জেদি দাগ—
পছন্দের পোশাকে তেলের দাগ লেগে মন খারাপ? চিন্তা নেই। যেখানে তেল লেগেছে সেখানে কিছুটা কর্নস্টার্চ ছিটিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এটি তেল শুষে নেবে, ফলে ধোয়ার পর দাগ উধাও হবে অনায়াসেই। এছাড়া সুতির সাদা জামায় সেই ধোপদুরস্ত ‘কড়কড়ে’ ভাব আনতে ভাতের ফ্যান বা স্টার্চের বদলে কর্নস্টার্চ ব্যবহার করে দেখুন। এক চামচ কর্নস্টার্চ এক কাপ জলে ফুটিয়ে ঘন করে নিন, তারপর আড়াই-তিন লিটার জলে গুলে তাতে কাপড় ডুবিয়ে শুকিয়ে ইস্ত্রি করে নিন। দেখবেন জামা একদম নতুনের মতো খটখটে হয়েছে।
জুতো আর স্ক্যাল্পের চটচটে ভাব—
গরমে বা বৃষ্টির দিনে ঘামে মাথায় চটচটে ভাব আসে? হাতে সময় কম থাকলে ড্রাই শ্যাম্পু হিসেবে কর্নস্টার্চ ব্যবহার করুন। চুলের গোড়ায় সামান্য পাউডার ছিটিয়ে ব্রাশ করে নিলেই ফিরবে সিল্কি ভাব। একইভাবে জুতোর দুর্গন্ধ দূর করতেও এটি দারুণ কাজ করে। রাতে জুতোর ভেতর কিছুটা পাউডার দিয়ে রাখুন, সকালে ঝেড়ে নিন। দুর্গন্ধ আর থাকবে না।
পায়ের ইনফেকশন—
যাঁদের পায়ে খুব ঘাম হয় বা ‘অ্যাথলিট ফুট’-এর মতো ফাঙ্গাল ইনফেকশনের প্রবণতা আছে, তাঁদের জন্য কর্নস্টার্চ মহৌষধি। এটি আর্দ্রতা শুষে নিয়ে পা শুকনো রাখে। মোজা পরার আগে পায়ে বা মোজার ভেতরে সামান্য ছিটিয়ে নিলে সারাদিন পায়ের আঙুলের ফাঁক শুকনো থাকবে ও চুলকানি হবে না।
কাঁচের জানলা—
জানলার কাঁচ বা ড্রেসিং টেবিলের আয়নায় অনেক সময় ঝাপসা ছোপ পড়ে। একটি সুতির কাপড়ে সামান্য কর্নস্টার্চ নিয়ে কাঁচ ঘষে পরিষ্কার করুন। কোনও লিকুইড ক্লিনার ছাড়াই দেখবেন কাঁচ হিরের মতো চমকাচ্ছে।
রান্নাঘরের টিপস—
মাঞ্চুরিয়ান বা ফিশ ফ্রাই করার সময় ওপর থেকে হালকা কর্নস্টার্চের কোটিং দিলে তেল কম টানে এবং খাবার হয় দীর্ঘক্ষণ মুচমুচে। কেক বা পেস্ট্রি তৈরির সময় ময়দার সঙ্গে অল্প কর্নস্টার্চ মেশালে তা অনেক বেশি নরম ও স্পঞ্জি হয়। সুতরাং, শুধু রান্নার উপকরণ ভেবে কর্নস্টার্চকে দূরে সরিয়ে না রেখে ঘর পরিষ্কারের কাজেও একে সঙ্গী করে নিন। সাশ্রয় আর পরিচ্ছন্নতা— দুই মিলবে একই সঙ্গে।
শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…