Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

3 months ago

Monsoon Fashion Tips: বর্ষার ফ্যাশনে ফিরছে ফ্লোরাল স্কার্ট! এক পোশাকেই মিলবে আরাম, স্টাইল ও ট্রেন্ডের ছোঁয়া

Floral Skirt Styling Ideas for Monsoon Fashion
Floral Skirt Styling Ideas for Monsoon Fashion

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্ষাকালে পোশাক নির্বাচন নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। কখনও ভ্যাপসা গরম, কখনও হঠাৎ বৃষ্টি—এই আবহাওয়ায় জিন্স বা ভারী কাপড়ের পোশাক পরে স্বস্তি পাওয়া কঠিন। তাই এই সময়ে আরামদায়ক ও স্টাইলিশ বিকল্প হিসেবে আবারও জনপ্রিয় হয়ে উঠছে ফ্লোরাল স্কার্ট। একসময় আলমারির কোণে পড়ে থাকা ফুলেল নকশার স্কার্ট এখন ফের জায়গা করে নিচ্ছে ফ্যাশনপ্রেমীদের পোশাকের তালিকায়। হালকা কাপড়, উজ্জ্বল রঙ এবং আকর্ষণীয় প্রিন্টের কারণে এই স্কার্ট শুধু আরামই দেয় না, বরং সহজেই লুকে এনে দেয় নতুনত্ব। 

∆ তিন ভাবে পরতে পারেন ফুলছাপ নকশার স্কার্ট—

১. মিনি স্কার্ট: স্ট্রেট কাট হোক বা ব্যান্ডেজ কাট অথবা বেলুনের আকার, র‌্যাপার হোক বা টেনিস স্কার্ট, কেতাদুরস্ত সাজের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে। রঙের সম্ভারও নেহাত কম নয়। হালকা বেগনি ও গোলাপি প্যাস্টেল শেড থেকে শুরু করে সাদা-কালোতেও স্কার্ট পাওয়া যায়। গ্রীষ্মের দিনে ব্লাউজ়, ট্যাঙ্ক টপ, টি-শার্ট কিংবা ফুলহাতা টপের সঙ্গে অনায়াসেই মিলিয়ে পরা যেতে পারে। পায়ে থাকতে পারে স্নিকার্স, হিল বা হিলছাড়া, ফ্লিপ ফ্লপের মতো জুতো ও চটি।

২. মিডি স্কার্ট: একরঙা হোক বা বহুরঙা, একগুচ্ছ ফুলের ছাপ হোক বা একটি ফুলের— আজানুলম্বিত স্কার্ট সাজে নতুন মাত্রা আনতে পারে। গরমের সময়ে অফিসের সাজের জন্য ফ্ল্যাট জুতো বা ব্যালে ফ্ল্যাটের পাশাপাশি পাম্পস ও স্নিকার্সের সঙ্গেও ভাল মানিয়ে যাবে। আর উপরে ক্রপ টপ, কর্সেট, ট্যাঙ্ক টপ বা একেবারে কলারযুক্ত সাদা শার্টের সঙ্গে পরতে পারেন মিডি স্কার্ট।

৩. ম্যাক্সি স্কার্ট: ঢাকা থাকে পুরো পা। কখনও আবার র‌্যাপারও পরা যেতে পারে। ফুলের ছাপযুক্ত নকশা বা সুতোর কাজ করা ফুলছাপ দেওয়া স্কার্টের সঙ্গে শার্টের যুগলবন্দি মন্দ নয়। কখনও কখনও সাধারণ ব্লাউজ়ের সঙ্গেও ভাল লাগে। বাকি দুই স্কার্টের মতো ম্যাক্সি স্কার্টও সব রকমের অনুষ্ঠানেই মানানসই। আর পায়ে? লম্বা স্কার্টের জন্য একটু উঁচু হিলের জুতো পরলে ভাল। বুট্‌স বা স্টিলেটো আর লম্বা স্কার্টের জুটি বেশ জনপ্রিয়। 

বর্ষার অস্বস্তিকর আবহাওয়াতেও যদি আরাম ও স্টাইল—দুটোই একসঙ্গে চান, তবে ফ্লোরাল স্কার্ট হতে পারে আপনার পোশাকের সংগ্রহে সবচেয়ে স্মার্ট সংযোজন। 


You might also like!