Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

5 months ago

Vastu Tips: ঘরে অ্যাকোয়ারিয়াম রাখলেই ভাগ্য বদল? বাস্তুশাস্ত্র বলছে সঠিক দিকই আসল চাবিকাঠি

Vastu Aquarium Placement Tips
Vastu Aquarium Placement Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়ির অন্দরসজ্জায় অ্যাকোয়ারিয়ামের গুরুত্ব নতুন কিছু নয়। রঙিন মাছের সাঁতার কেবল চোখকে আরাম দেয় না, অনেকেই এটিকে মানসিক শান্তির উৎস বলেও মনে করেন। তবে শখের বাইরেও এর রয়েছে অন্য গুরুত্ব। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে সঠিকভাবে অ্যাকোয়ারিয়াম স্থাপন করলে তা নাকি সৌভাগ্য ও আর্থিক উন্নতির পথ খুলে দিতে পারে। আর্থিক সমৃদ্ধির লক্ষ্যে বাড়ির কোথায় রাখবেন মৎস্যাধার? জেনে নিন বিস্তারিত।

∆ বাড়ির কোথায় সমৃদ্ধির বাস?

বাস্তুবিদদের মতে, বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখার সেরা জায়গা হল উত্তর বা উত্তর-পূর্ব কোণ। এই দিকটি কুবের এবং বৃহস্পতির স্থান হিসেবে পরিচিত। তাই উত্তর দিকে স্বচ্ছ জলের আধার রাখলে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়। আটকে থাকা টাকা পয়সা ফিরে পাওয়ার সম্ভাবনাও বাড়ে। বসার ঘরে অ্যাকোয়ারিয়াম রাখা সবথেকে শুভ। তবে ভুলেও শোয়ার ঘরে বা রান্নাঘরে অ্যাকোরিয়াম রাখবেন না। এতে মানসিক অশান্তি এবং নেতিবাচক প্রভাব বাড়তে পারে। এমনকী বাথরুমের ধারেকাছেও এটি রাখা অশুভ।

∆ কটি মাছ রাখা শুভ?

অ্যাকোয়ারিয়াম মানেই যে একঝাঁক মাছ, তা কিন্তু নয়। সংখ্যাতত্ত্বের বিচারে ৯টি মাছ রাখা সবচেয়ে ফলদায়ক। বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ, ৮টি সোনালি মাছ বা গোল্ডফিশের সঙ্গে একটি কালো রঙের মাছ রাখুন। মনে করা হয়, কালো মাছটি পরিবারের ওপর আসা সমস্ত অশুভ দৃষ্টি বা নেতিবাচক শক্তি শুষে নেয়। এতে সংসারের শ্রীবৃদ্ধি ঘটে এবং পরিবারের সদস্যদের সম্মান বাড়ে।

∆ নিয়ম না মানলে ঘটবে বড় বিপদ:

অ্যাকোয়ারিয়ামে শুধু মাছ রাখলেই হল না। সঠিক রক্ষণাবেক্ষণও জরুরি। অ্যাকোরিয়ামের জল সবসময় পরিষ্কার ও স্বচ্ছ থাকা দরকার। নোংরা জল কেবল মাছের শরীরের জন্যই ক্ষতিকর নয়, তা বাস্তুদোষও তৈরি করে। আলোর ক্ষেত্রেও সচেতন হওয়া প্রয়োজন। খুব কড়া আলো নয়, বরং নরম আলোয় সাজিয়ে রাখুন আপনার পছন্দের জলজ দুনিয়া। দুর্ভাগ্যবশত কোনও মাছ মারা গেলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে হবে। মৃত মাছ বেশিক্ষণ রাখা সংসারে অমঙ্গল ডেকে আনে। পরিবর্তে দ্রুত নতুন মাছ এনে সংখ্যার সমতা বজায় রাখা উচিত।

সাজানো-গোছানো অ্যাকোরিয়াম কেবল চোখের শান্তি নয়। এটি কর্মজীবনে সাফল্য এবং পারিবারিক সংঘাত মেটানোর এক অব্যর্থ মাধ্যম। সব মিলিয়ে, শুধুমাত্র সৌন্দর্য নয়—সঠিক নিয়ম মেনে অ্যাকোয়ারিয়াম রাখলে তা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করতে পারে বলেই মনে করছেন বাস্তুশাস্ত্রবিদরা।

You might also like!