Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

4 months ago

Cooling Powder Risk: গরমে স্বস্তির ভরসা কুলিং পাউডার! আরামের আড়ালেই লুকিয়ে ত্বকের বড় ক্ষতি?

Cooling Powder Risk
Cooling Powder Risk

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। সকাল গড়াতেই যেন আগুন ঝরছে আকাশ থেকে। ঘরের ফ্যানেও মিলছে না স্বস্তি, বাইরে বেরোলেই ঘামে ভিজে একাকার অবস্থা। এই অসহ্য গরমে তাই অনেকেরই নিত্যসঙ্গী হয়ে উঠেছে ‘কুলিং পাউডার’। স্নানের পর কিংবা অফিস যাওয়ার আগে গলা, পিঠ, ঘাড়ে একচোট পাউডার মেখেই মিলছে ঠান্ডা অনুভূতি। মুহূর্তের জন্য শরীর যেন হালকা হয়ে যাচ্ছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সাময়িক স্বস্তিই ডেকে আনতে পারে বড় বিপদ। চিকিৎসকদের মতে, অধিকাংশ কুলিং পাউডারে থাকা মেনথল বা নির্দিষ্ট রাসায়নিক উপাদান ত্বকে কৃত্রিম ঠান্ডা অনুভূতি তৈরি করে। ডার্মাটোলজিস্টদের দাবি, নিয়মিত অতিরিক্ত কুলিং পাউডার ব্যবহারে ত্বকে জ্বালা, র‍্যাশ, অ্যালার্জি এমনকি চুলকানির সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। অনেক সময় ঘামের সঙ্গে পাউডার মিশে রোমকূপ বন্ধ করে দেয়, ফলে ত্বকে সংক্রমণের আশঙ্কাও বাড়ে।

∆ কীভাবে ক্ষতি করে ‘কুলিং পাউডার’?

আসলে, এই ধরনের পাউডারে থাকা মেন্থল বা কর্পূর আমাদের স্নায়ুকে সাময়িকভাবে উত্তেজিত করে তোলে। ফলে একটা কৃত্রিম শীতলতার অনুভূতি তৈরি হয় মাত্র। কুলিং পাউডার কিন্তু ঘাম হওয়া আটকাতে পারে না, আর শরীরের তাপমাত্রার সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই।

এই ভ্যাপসা আবহাওয়ায় পাউডার মাখার ঠিক দশ মিনিটের মাথায় যখন আবার দরদর করে ঘাম নামতে শুরু করে, তখনই ঘটে আসল বিপত্তি। পাউডারের সাদা স্তরের নীচে ঘাম আর বাইরের ময়লা আটকে যায়। ফলে ত্বক আরও স্যাঁতসেঁতে আর ভ্যাপসা হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, এই চটজলদি স্বস্তির আড়ালে কোনও চিকিৎসাগত গুণ বা থেরাপিউটিক বেনিফিট নেই। উলটে পাউডারের কড়া কৃত্রিম সুগন্ধি ত্বকের নিজস্ব সুরক্ষাকবচ বা ‘স্কিন ব্যারিয়ার’ এক্কেবারে নষ্ট করে দেয়।

বিশেষ করে যাঁদের ত্বক সেন্সিটিভ, তাঁদের জন্য এই মেন্থল ভীষণ ক্ষতিকর। প্রতিদিন গলা, আন্ডারআর্মস বা কুঁচকির মতো শরীরের ভাঁজযুক্ত অংশে এই পাউডার ঘষলে লোমকূপের মুখ বা পোরস পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে ঘাম আর পাউডার মিশে সেখানে একটা আঠালো কাদা তৈরি হয়। যা ব্যাক্টেরিয়া এবং ফাঙ্গাসের মোক্ষম প্রজনন ক্ষেত্রে পরিণত হয়।


∆ কুলিং পাউডার ছাড়াই শরীর ঠান্ডা রাখার কৌশল —

১) আর্দ্রতা দূর করুন: স্নানের পর শরীরের প্রতিটি ভাঁজ তোয়ালে দিয়ে চেপে চেপে ভালো করে শুকিয়ে নিন। শরীরে ভেজা ভাব না থাকলে ফাঙ্গাসও বাসা বাঁধতে পারবে না।

২) সুতির সাজ: এই গরমে সিন্থেটিক পোশাককে একেবারে বিদায় জানান। ত্বককে খোলা হাওয়ায় শ্বাস নিতে দিন। হালকা রঙের, ঢিলেঢালা সুতির পোশাকই হোক গরমের সঙ্গী।

৩) জিঙ্ক অক্সাইডের ম্যাজিক: ঘামাচি বা র‍্যাশের প্রবণতা থাকলে পাউডার ছেড়ে চিকিৎসকের পরামর্শে জিঙ্ক অক্সাইড যুক্ত ক্রিম ব্যবহার করা শুরু করুন।

৪) বিকল্প পাউডার: একান্তই যদি পাউডার মাখতে হয়, তবে বাজারচলতি সাধারণ পাউডারের বদলে ‘ট্যাল্ক-ফ্রি’ বা কর্নস্টার্চ যুক্ত পাউডার বেছে নিন।

৫) প্রকৃতির ছোঁয়া: কৃত্রিম ঠান্ডা নয়, ত্বকের আরামের জন্য বেছে নিন অ্যালোভেরা বা ক্যালামাইন যুক্ত হালকা জেল-ভিত্তিক বডি লোশন। 


You might also like!