Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

6 months ago

Summer Pet Care: গরমে পোষ্য সারমেয়দের যত্নে সতর্ক থাকুন, জলশূন্যতা এড়াতে জরুরি পর্যাপ্ত জল

Dog Summer Hydration Care
Dog Summer Hydration Care

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গরমের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের পাশাপাশি পোষ্য প্রাণীদের ক্ষেত্রেও বাড়ে নানা শারীরিক সমস্যার ঝুঁকি। বিশেষ করে পোষা কুকুর বা সারমেয়রা গরমে দ্রুত জলশূন্যতার সমস্যায় ভুগতে পারে। কারণ মানুষের মতো তারা ঘামতে পারে না। ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাদের বেশি করে জল প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত জল না পেলে পোষ্যদের মধ্যে ক্লান্তি, হাঁপিয়ে যাওয়া, অতিরিক্ত অলসতা বা অসুস্থতার মতো লক্ষণ দেখা দিতে পারে। কখনও কখনও এই জলশূন্যতা গুরুতর সমস্যার কারণও হয়ে উঠতে পারে। তাই গ্রীষ্মকালে সারমেয়দের জল খাওয়ার অভ্যাসের দিকে মালিকদের বাড়তি নজর রাখা জরুরি। 


∆ কোন কোন কৌশলে পোষ্য সারমেয়র দেহের জলাভাবের ঝুঁকি এড়ানো যায়?

১. পরিষ্কার জল রাখুন নাগালে- পোষ্যের সামনে সব সময় পরিষ্কার ও টাটকা জল রাখতে হবে। গরমের সময়ে দিনে কয়েক বার জল বদলে দেওয়া উচিত। এতে জল ঠান্ডা ও সতেজ থাকে এবং পোষ্যরাও বেশি করে জল খেতে চায়। বাড়ির নানা কোণে, এমনকি বারান্দা ও ছাদেও জলের বাটি রেখে দিতে পারেন। যেখানে যেখানে পোষ্যের যাতায়াত রয়েছে, সেই জায়গাগুলিতে জল রেখে দিন। পোষ্যের যখনই তেষ্টা পাবে, তখন সহজেই জল পেয়ে যাবে। ফলে তাদের শরীরে জলের ঘাটতি হওয়ার সম্ভাবনা কমবে।

২. খাবারে জলের পরিমাণ বাড়ান- শরীরের জলের চাহিদা কেবল পানীয় জল থেকেই মেটে না, খাবার থেকেও মেটে। এমন সমস্ত খাবার খাওয়াতে পারেন পোষ্যকে, যাতে জলের পরিমাণ বেশি রয়েছে। যেমন, ব্রথ (মাংস সেদ্ধ জল) দিলে তৃপ্তি করে খাবে পোষ্য সারমেয়। শুধু শুকনো খাবার খাওয়ানোর বদলে মাঝে মাঝে আর্দ্র খাবার দিলে পোষ্যদের শরীরে অতিরিক্ত জল পৌঁছোয়। অনেক সময়ে শুকনো খাবারের সঙ্গে সামান্য জল বা ঝোল মিশিয়েও দেওয়া যেতে পারে। এতে খাবারের সঙ্গে শরীরে তরলের পরিমাণও বাড়বে।

৩. বাইরে গেলে জল রাখুন- পোষ্যকে নিয়ে হাঁটতে বা বাইরে কোথাও গেলে অবশ্যই সঙ্গে জল রাখা উচিত। গরমের দিনে হাঁটা বা খেলাধুলার সময়ে দ্রুত জলশূন্যতা তৈরি হতে পারে। তাই মাঝেমধ্যে থেমে তাদের জল খাওয়ানো জরুরি। একটি জলের বোতল এবং বাটি সঙ্গে রাখুন।

৪. ফল ও সব্জি খাওয়ান- যে সমস্ত ফল ও সব্জিতে জলের পরিমাণ বেশি, সেগুলি পোষ্যের ডায়েটে রাখুন। তবে সারমেয়র জন্য উপযুক্ত, এমন ফল-সব্জিই রাখতে হবে। শসা বা বীজ ছাড়া তরমুজ ইত্যাদি দিতে পারেন। প্রাকৃতিক মিষ্টি ফল খেতে ভালবাসে এই পোষ্যেরা। এর মাধ্যমে তাদের দেহে জলের পরিমাণ বৃদ্ধি পাবে। 

অল্প কিছু সচেতনতা এবং সহজ অভ্যাস মেনে চললেই গরমের সময়ে পোষ্যদের জলশূন্যতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই এই সময়ে সারমেয়দের যত্নে মালিকদের আরও সতর্ক হওয়াই শ্রেয়।  

You might also like!