Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

4 months ago

FSSAI Veggie Care Tips: গরমে একদিনেই নষ্ট হচ্ছে সবজি? তাজা রাখতে FSSAI জানাল সহজ তিন উপায়

FSSAI Vegetables Storage Tips
FSSAI Vegetables Storage Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সকাল সকাল বাজার থেকে টাটকা আনাজপাতি কিনে আনার পর বিকেল গড়াতেই যদি তা নেতিয়ে পড়ে, তাহলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে গুমোট আবহাওয়া— এই জোড়া ফলায় নাজেহাল শুধু মানুষই নয়, রান্নাঘরের সবজিও। পটল, ঝিঙে, বেগুন থেকে শুরু করে কাঁচালঙ্কা— অনেক কিছুই দ্রুত শুকিয়ে যাচ্ছে বা পচে কালচে হয়ে যাচ্ছে। ফলে মধ্যবিত্তের সংসারে বাড়ছে চিন্তা।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্র পরিবেশে ব্যাকটিরিয়া এবং ছত্রাক খুব দ্রুত সক্রিয় হয়ে ওঠে। এর জেরেই আনাজপাতি দীর্ঘক্ষণ সতেজ থাকে না। তবে এই সমস্যার সমাধানে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ বা FSSAI। তাদের মতে, কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই গরমেও অনেকদিন পর্যন্ত তাজা রাখা সম্ভব সবজি।

১. জল নয়, শুকনোই শ্রেয়— অনেকেরই অভ্যাস, বাজার থেকে ফিরেই সবজি ধুয়ে সটান ফ্রিজে ঢুকিয়ে দেওয়া। FSSAI বলছে, এই ভুলটি ভুলেও করবেন না। সবজির গায়ে লেগে থাকা জল পচন ধরানোর প্রধান অনুঘটক। তাই বাজার থেকে আনাজ এনে আগে ভালো করে ধুয়ে নিন। তারপর জল ঝরিয়ে ফ্যানের তলায় রেখে পুরোপুরি শুকিয়ে নিন। দরকার হলে শুকনো সুতির কাপড় দিয়ে মুছে তবেই তুলুন।

২. পেপার তোয়ালের ম্যাজিক— শাক বা ধনেপাতা দীর্ঘদিন সতেজ রাখতে জুড়ি নেই পেপার তোয়ালের। সবজির নিজস্ব একটা আর্দ্রতা থাকে। পেপার তোয়ালে বা ব্লটিং পেপার সেই বাড়তি জলটুকু শুষে নেয়। ফলে পাতা পচে গলে যায় না। তবে খবরদার, খবরের কাগজ ব্যবহার করবেন না! খবরের কাগজের রাসায়নিক কালি পেটে গেলে হিতে বিপরীত হতে পারে।

৩. প্লাস্টিককে ‘না’ বলুন, নেটকে ‘হ্যাঁ’— বাজার থেকে আনা প্লাস্টিকের প্যাকেটে সবজি পুরে রাখছেন? আজই অভ্যাস বদলান। প্লাস্টিকের ভেতর বাতাস চলাচল করতে পারে না। ফলে সবজি থেকে বেরোনো বাষ্প ভেতরেই জমে জল হয়ে যায়। আর তাতেই পচন ধরে দ্রুত। এর চেয়ে বাজার থেকে নেট বা জালের ব্যাগ কিনে আনুন। নেটের ব্যাগে বাতাস চলাচল ঠিক থাকে। আনাজপাতির দম বন্ধ হয় না। ফলে তারা থাকে দীর্ঘক্ষণ চনমনে।

এই গরমে সামান্য সচেতনতাই বাঁচাতে পারে নিত্যদিনের বাজারের খরচ। তাই রান্নাঘরের আনাজপাতিকে সতেজ রাখতে এখন থেকেই মেনে চলুন এই সহজ পন্থা। 

You might also like!