kolkata

3 years ago

R G Kar Hospital : আরজিকরে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুকে কেন্দ্র করে এসএসকেএমে উত্তেজনা

Body of a patient recovered in R G Kar
Body of a patient recovered in R G Kar

 

কলকাতা, ৫ ডিসেম্বর : হাসপাতালে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার! আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে এক রোগীর দেহ পাওয়া গিয়েছে। মৃত রোগীর নাম রামচন্দ্র মণ্ডল (৪৮)। তিনি গাইঘাটার বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার ভোরে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ট্রমা কেয়ার বিল্ডিং-এর ছ'তলায় নিউরো মেডিসিন বিভাগের শৌচাগার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা তিনি।

মৃতের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার থেকে ভর্তি ছিলেন তিনি আরজিকর হাসপাতালে। ব্রেন স্ট্রোকের রোগী ছিলেন। মাথায় যন্ত্রনা হচ্ছিল ভর্তির পর থেকেই। সোমবার ভোরে বাথরুমে গিয়ে গেঞ্জি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বলে অনুমান পুলিশের। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের পরিবারের অভিযোগ, "চিকিৎসা সঠিক ভাবে পায়নি সে। মাথায় যন্ত্রণায় ভুগছিল।"

অন্যদিকে, রোগী মৃত্যুকে কেন্দ্র করে এসএসকেএমে উত্তেজনা। রবিবার মাঝরাতে চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রোগীর পরিবারের লোকজন। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারের একটা চেয়ার এবং একটা টেবিল ভেঙেছে মৃত রোগীর পরিবারের আত্মীয়রা, এমনটাই অভিযোগ। পুলিশের তরফে রোগীর পরিবারের লোকজনকে ভবানীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।


You might also like!