Country

1 hour ago

Lok Sabha Clash: কাকলি ও কল্যাণ দ্বন্দ তুঙ্গে! এবার ওম বিড়লাকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ

TMC leader Kakoli Ghosh Dastidar speaks in Lok Sabha
TMC leader Kakoli Ghosh Dastidar speaks in Lok Sabha

 

কলকাতা, ২৮ মে : কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ তুঙ্গে পৌঁছল। এবার কল্যাণের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন দলীয় সাংসদ কল্যাণ। বৃহস্পতিবার লেখা চিঠিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'খারাপ ব্যবহারের' অভিযোগ এনেছেন কাকলি।

চিঠিতে কাকলি উল্লেখ করেন, "আমি এআইটিসি-র লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিকারের জন্য আপনার (ওম বিড়লা) কাছে একটি অভিযোগ দায়ের করার অনুমতি চাইছি, যিনি লোকসভার ভেতরে আমাকে বারবার মৌখিকভাবে অপমান করেছেন। এই নারীবিদ্বেষ অনেক মহিলা সদস্যের বিরুদ্ধেই করা হয়েছে এবং এর শাস্তি হওয়া প্রয়োজন।"

You might also like!