Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

4 months ago

Aadhaar App News: এবার বিদায় mAadhaar! আরও নিরাপদ পরিষেবার জন্য আসছে নতুন ‘Aadhaar’ অ্যাপ

India’s New Aadhaar App
India’s New Aadhaar App

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আধার পরিষেবায় বড়সড় পরিবর্তনের পথে কেন্দ্রীয় আধার নিয়ন্ত্রক সংস্থা UIDAI। খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে বহু ব্যবহৃত mAadhaar অ্যাপ। তার পরিবর্তে চালু করা হবে নতুন প্রজন্মের আরও আধুনিক ও নিরাপদ ‘Aadhaar’ অ্যাপ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছে UIDAI এবং সাধারণ মানুষকে নতুন অ্যাপটি ডাউনলোড করার পরামর্শও দেওয়া হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, mAadhaar অ্যাপ এতদিন নিরাপদভাবেই কাজ করলেও ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল। বিশেষ করে হোটেল, হাসপাতাল কিংবা সরকারি অফিসে পরিচয় যাচাইয়ের সময় অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ আধার তথ্য শেয়ার হয়ে যেত। ফলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি হতো। এই সমস্যার সমাধান করতেই আনা হচ্ছে নতুন ‘Aadhaar’ অ্যাপ। UIDAI-র দাবি, নতুন অ্যাপে ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট তথ্যই কেবল শেয়ার করতে পারবেন। অর্থাৎ আর পুরো আধার নম্বর বা সমস্ত ব্যক্তিগত তথ্য দেখানোর প্রয়োজন হবে না। এতে গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

∆ কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাপ?

UIDAI জানাচ্ছে, Google Play Store বা Apple App Store-এ গিয়ে ‘Aadhaar’ লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে। ডাউনলোড করার পর ১৩টি ভাষার মধ্যে একটি বেছে নিতে হবে। এরপর আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল দিয়ে OTP যাচাই করতে হবে। নিরাপত্তা যাচাই করতে অ্যাপটি ফেস স্ক্যান-ও চাইতে পারে। এরপর নিরাপত্তা পিন নম্বর সেট করে ১২ সংখ্যার আধার নম্বর যুক্ত করলেই প্রোফাইল তৈরি হয়ে যাবে।

∆ নতুন আধার অ্যাপের ফিচার—

* এই অ্যাপ লগইন করা যাবে মুখমণ্ডল স্ক্যান করে। পাসওয়ার্ড বা OTP-এর ওপর নির্ভর করতে হবে না।

* অ্যাপে নির্দিষ্ট QR কোড স্ক্যান করেই পাওয়া যাবে যাবতীয় তথ্য। তবে কোনও ব্যক্তিগত বা গোপন তথ্য শেয়ার হবে না।

* ফিঙ্গারপ্রিন্ট, মুখ ও আইরিস লক, তিন ধরনের বায়োমেট্রিক লকের মাধ্যমে আপনার প্রোফাইল অতিরিক্ত সুরক্ষিত থাকবে।

* UIDAI-এর দাবি, এই অ্যাপটি আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। এবং আগামী দিনে একটি সুরক্ষিত ডিজিটাল পরিচয় হিসাবে কাজ করবে।

উপরিউক্ত আধুনিক ফিচার যোগ হওয়ায় এবার আধার যাচাইয়ের প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত এবং নিরাপদ। খুব শীঘ্রই mAadhaar অ্যাপ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে UIDAI। তাই ব্যবহারকারীদের আগেভাগেই নতুন ‘Aadhaar’ অ্যাপে সরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। 

You might also like!