Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

2 weeks ago

Annapurna Diwas: আজ মোদির জন্মদিনে বঙ্গে উৎসবের আবহ! অকাল দীপাবলির সঙ্গে অন্নপূর্ণায় বড় ঘোষণা

Today is Annapurna Day
Today is Annapurna Day

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ঘিরে আজ রাজ্যজুড়ে উৎসবের আবহ। কার্যত অকাল দীপাবলির চেহারা নিয়েছে গোটা রাজ্য। কালীপুজোর মতোই বৃহস্পতিবার সন্ধ্যায় বহু বাড়িতে জ্বালানো হবে প্রদীপ। শুধু বাড়িতেই নয়, গঙ্গার ঘাটেও হবে বিশেষ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। সেখানে একসঙ্গে ১ লক্ষ প্রদীপ জ্বালানোর কর্মসূচি রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ‘সেবা সংকল্প অভিযান’-এর আওতাতেও বিশেষ গুরুত্ব পেয়েছে ‘আশীর্বাদ কা দিয়া’ বা ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে প্রদীপ জ্বালানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এই কর্মসূচিকে ঘিরে রাজ্যজুড়ে বিশেষ আয়োজন করা হয়েছে। 

শুধু তাই নয়, এদিন ‘অন্নপূর্ণা দিবস’ হিসাবেও পালন করা হবে। চলতি মাসে ১ কোটি ৪৬ লাখ মহিলা পেয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। এদিন আরও ১০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে যোজনার ৩ হাজার টাকা। বইমেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা দিবসের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, গত আগস্ট মাস পর্যন্ত উপভোক্তার সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৪৬ লাখ। সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ১ কোটি ৫৬ লাখ। নতুন করে এই যোজনায় যুক্ত হয়েছেন প্রায় ১০ লাখ মহিলা। তাঁদের কয়েকজনের হাতে এদিন নিজে আর্থিক সাহায্য তুলে দেবেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এদিন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তাও থাকতে পারে বলে খবর।

বস্তুত আজ ১৭সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে ১০ অক্টোবর পর্যন্ত সারা দেশের মতো পশ্চিমবঙ্গ জুড়েও পালিত হবে ‘সেবা সংকল্প’। ২৯৪ বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে গড়ে ২৫ হাজার করে ৭০ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানো হবে। পড়ুয়ারাও অংশ নেবে। কলকাতার গঙ্গাপাড় ছাড়াও নবান্ন, মহাকরণ, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং পুণ্যভূমি কালীঘাট মন্দির আলোয় সাজিয়ে তোলা হবে। সেবা সংকল্প নিয়ে বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ছিলেন মুখ্যমন্ত্রীও। মোদি ও কেন্দ্রের সাফল্য-কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ জানান, দেশের অন্য রাজ্যেও শুভেন্দুর কাজের চর্চা হচ্ছে। রাজ্যে ক্ষমতায় আসার পর মাত্র ৪ মাসে শুভেন্দু যে সব কাজ করেছেন তার প্রশংসা করেন রাজনাথ। 

You might also like!