
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ ঘটনা যেন সত্যিই অবিশ্বাস্য। সারাদিনে প্রায় ২ ঘণ্টার জন্য জেগে ওঠে রাস্তা। এই ঘটনাকে অবিশ্বাস্য বলে মনে হলেও, এটাই সত্যি। এই রাস্তায় ঘটেছে একাধিক রহস্য ও বিপদ। ফ্রান্সের এই রাস্তা দিনে মাত্র দু'বারই দেখা যায়। এই রাস্তাটি মুল ভূখণ্ড ও নয়ারমাউটিয়ার দ্বীপের মধ্যে একটা যোগসুত্র স্থাপন করেছে। ফ্রান্সের আটলান্টিক উপকূলে অবস্থিত এই রাস্তা। ৪.৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এই রাস্তাটি ফ্রান্সে Passage-du-gois নামে পরিচিত। প্রকৃতপক্ষে এই রাস্তাটি দিনে ২ ঘণ্টার জন্য দেখা যায়। বাকি সময় এই রাস্তা জোয়ারের কারণে জেগে ওঠে। এই রাস্তাটি ১৭০১ সালে মানচিত্রে প্রথম স্থান পেয়েছিল। এই রাস্তা পার হওয়া খুবই বিপজ্জনক। দিনে দু'বার ১ বা ২ ঘন্টা জলের ওপরে থাকার পরে, হঠাৎ রাস্তার জলের স্তর দু'দিক থেকে বাড়তে শুরু করে। তখন এর গভীরতা ১.৩ মিটার থেকে ৪ মিটার পর্যন্ত পরিবর্তিত হয়। এই রাস্তা পার হওয়া বিপজ্জনক! দিনে দু'বার ১ বা ২ ঘন্টা জলের ওপরে থাকার পরে, হঠাৎ রাস্তার জলের স্তর দু'দিক থেকে বাড়তে শুরু করে। তখন এর গভীরতা ১.৩ মিটার থেকে ৪ মিটার পর্যন্ত পরিবর্তিত হয়।
