Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

International

8 months ago

Donald Trump's advice to Apple CEO Tim Cook: "ভারতে অ্যাপলের উৎপাদন বন্ধ করুন" — টিম কুককে প্রস্তাব ট্রাম্পের!

President Donald Trump gestures during a business roundtable in Doha
President Donald Trump gestures during a business roundtable in Doha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অ্যাপল কর্তৃপক্ষকে ভারতে উৎপাদন বন্ধ করার সরাসরি প্রস্তাব দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় এক বক্তব্যে তিনি জানান, অ্যাপলের সিইও টিম কুক-কে তিনি বলেছেন, “আমি শুনছি আপনি ভারতে জিনিস উৎপাদন করছেন। আমি চাই না আপনি ভারতে  জিনিস উৎপাদন করুন।” বর্তমানে ভারতে অ্যাপলের বিভিন্ন জনপ্রিয় পণ্য—যেমন আইফোন, আইপ্যাড, ম্যাকবুক এবং এয়ারপড—উৎপাদন করা হয়। যদি অ্যাপল ভারতে উৎপাদন বন্ধ করে দেয়, তবে সেইসব পণ্যের আমদানি শুরু করতে হবে। এতে করে ভারতীয় বাজারে অ্যাপলের পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রাম্পের এই মন্তব্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক এবং প্রযুক্তি সংস্থাগুলোর উৎপাদন ভিত্তি স্থানান্তর সংক্রান্ত কৌশল। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, বুধবারই কুকের সঙ্গে তাঁর কথা হয়েছে। ট্রাম্পের কথায় তিনি অ্যাপ্‌ল কর্তাকে বলেছেন, “আপনি যদি ভারতের দেখভাল করতে চান,  তা হলে সে দেশে জিনিস বানাতে পারেন। কারণ, বিশ্বের সবচেয়ে চড়া হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি ভারত। তাই ভারতে জিনিসপত্র বিক্রি করা খুব কঠিন।”

বিগত কয়েক বছর ধরে চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতকে বেছে নিয়েছে অ্যাপল। ‘মেড ইন ইন্ডিয়া’ উদ্যোগে সংস্থাটি ভারতের বিভিন্ন রাজ্যে কারখানা গড়ে তুলেছে। ফলে ট্রাম্পের এই মন্তব্য অ্যাপলের ভবিষ্যৎ উৎপাদন পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্যের পরও ভারতের পক্ষ থেকে কোনও সরকারি প্রতিক্রিয়া এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি।

You might also like!