International

2 years ago

Rishi Sunak: কেমব্রিজে রাঘব স্মরণে ঋষি সুনক

Rishi Sunak (File Picture)
Rishi Sunak (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিদেশেই জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা হলেও নিজের দেশের সংস্কৃতিকে ভুলতে পারেননি তিনি, ফের তাই প্রমাণ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের। কেমব্রিজে আয়োজিত একটি রাম কথা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে দিলেন 'জয় শ্রীরাম' ধ্বনিও। একজন হিন্দু হিসেবে এই অনুষ্ঠানে যে তাঁর যোগদান, তাও জানাতে ভুললেন না সুনক। জানা গিয়েছে, ভারতের স্বাধীনতা দিবসের দিনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে আয়োজন করা হয়েছিল রাম কথার আসর। সেখানে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মগুরু মুরারি বাপু। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ সেখানে উপস্থিত হন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক। ধর্মগুরুকে ফুল দিয়ে প্রণাম করেন তিনি। এরপরেই 'জয় শ্রীরাম' স্লোগান দেন। 

You might also like!