International

2 years ago

Pope Francis in the hospital: হাসপাতালে পোপ ফ্রান্সিস

Pop Francis (File Picture)
Pop Francis (File Picture)

 

রোম, ৮ জুন: ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস রোমের একটি হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার ভ্যাটিকানের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পবিত্র পিতা জেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাবেন। পুরোপুরি সুস্থ হতে ৮৬ বছর বয়সী পোপকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে মনে করা হচ্ছে।

ডাইভার্টিকুলাইটিসে আক্রান্ত পোপ ফ্রান্সিসের ২০২১ সালে আরেকবার অস্ত্রোপচার করা হয়। এ বছরের শুরুতে পোপ বলেছিলেন, সেই অসুস্থতা আবার ফিরে এসেছে। এ জন্য তার ওজনেও তারতম্য দেখা দিচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফ্রান্সিসকে হাসপাতালে ভর্তি করা হলো। এর আগে ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য মার্চের শেষের দিকে তিন দিন হাসপাতালে থাকতে হয় তাকে। ওই সময় জেমেলি হাসপাতালের সামনে সাংবাদিকদের ভিড় লেগে যায়।


You might also like!