International

2 years ago

Recep Tayyip Erdoğan: মসজিদ আমাদের 'আইডেন্টি কার্ড':এরদোগান

Mosque is our 'identity card': Erdogan
Mosque is our 'identity card': Erdogan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্ব রাজনীতিতে তুরস্ক ক্রমশই খুব প্রাসঙ্গিক হয়ে পড়ছে। পর পর তিনবার নিজের আসনে বসে তাঁর আত্মবিশ্বাস এখন চূড়ান্ত। এই পরিস্থিতিতে তিনি আবার ধর্মীয় রাজনীতির কথা বললেন। মুসলিম বিশ্বের নেতা হিসেবে নিজেকে বরাবরই প্রকাশ করতে চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেই বিষয়টি আবারও সামনে এলো তার একটি মন্তব্যে। এবার তিনি মসজিদকে ‘আইডেন্টি কার্ড’ হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার তুরস্কের ইস্তানবুলের উসকুদারের ভ্যানিকো মসজিদ সংস্কারের বিষয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন এরদোগান। আড়াই বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সেটি পুনরায় সংস্কার করা হয়েছে। 

তিনি আড়াই বছর আগের একটি ঘটনা উল্লেখ করে বলেন,আড়াই বছর আগে ভ্যানিকো মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই ঘটনা মসজিদের পাশাপাশি আমাদের হৃদয় পুড়িয়ে দিয়েছিল। এর পর অনেকে বলেছিলেন, এখানে মসজিদের বদলে ভবন গড়ে তোলা হবে এবং ভাড়া দেওয়া হবে। মন, বিবেক ও নৈতিকতার সঙ্গে খাপ খায় না এমন অনেক বিদ্বেষ ছড়ায় তারা। এরদোগান বলেন, তারা সবসময় ইস্তানবুলের আমাদের ভাইদের মনকে মিথ্যা, বিকৃতি এবং প্রতারণা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে আমরা তাদের কোনো কথা শুনিনি। আমরা এই মূল্যবান শিল্প কর্মটিকে পুনরুজ্জীবিত করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের উত্তরাধিকার সংরক্ষণ, আমাদের শিকড় এবং আধ্যাত্মিক বন্ধন সংরক্ষণ করা অপরিহার্য মনে করি।

You might also like!