International

2 years ago

Hiroshima host the G-7 Summit: জি-৭ সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত হিরোশিমা, ১৯-২১ মে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

G-7 Summit at Hirishima (File Picture)
G-7 Summit at Hirishima (File Picture)

 

টোকিও ও নয়াদিল্লি, ১৮ মে : জি-৭ শিখর সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত জাপানের হিরোশিমা। যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ১৯-২১ মে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানের পৌরহিত্যে জি-৭ শিখর সম্মেলনে যোগ দিতে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ১৯-২১ মে সময়কালে ত্রিদেশীয় সফরে থাকবেন প্রধানমন্ত্রী। এই সফরকালে জাপানের পাশাপাশি পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা মোদীর।

জাপানের হিরোশিমায় সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জি সেভেন সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে প্রধানমন্ত্রী, শান্তি, সুস্থিতি, খাদ্য, সার ও শক্তি নিরাপত্তার বিষয়ে অগ্রগতি নিয়ে সদস্য দেশগুলির সঙ্গে কথা বলবেন। সম্মেলনের ফাঁকে শ্রী মোদী, অংশগ্রহনকারী নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি পাপুয়া নিউগিনিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যে সহযোগিতা সংক্রান্ত তৃতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। শেষ ধাপে অস্ট্রেলিয়া যাওয়ার কথা।


You might also like!