International

2 years ago

Imran Khan Arrested : গ্রেফতার ইমরান খান, আপাতত পাকিস্তানের আধাসেনার হেফাজতে

Former Pakistan Prime Minister Imran Khan
Former Pakistan Prime Minister Imran Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করা হল পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরানকে। সূত্রের খবর, মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাই কোর্টের সামনে থেকে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাঁকে হেফাজতে নিয়েছে। 

গ্রেফতারের পর ইমরানকে রেঞ্জার্স বাহিনীর জওয়ানেরা মারধর করেন বলে অভিযোগ। এর পর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরি বলেন, ‘‘জোর করে ইমরানকে তুলে নিয়ে গিয়েছে পাক রেঞ্জার্স। তাঁর আইনজীবী ফয়জল চৌধুরীও হামলার শিকার হয়েছেন।’’ 

আল কাদির ট্রাস্টের জমি হস্তগত করার অভিযোগ সম্প্রতি ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল, উক্ত মামলার জামিন নিতেই মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন তিনি সেখানেই গ্রেফতার করা হয় তাকে। 

You might also like!