
ঢাকা, ৪ জুন : বাংলাদেশে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ জুন) থেকেই পেঁয়াজ আমদানিতে অনুমতি দেওয়া হবে। রবিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকার বিভিন্ন বাজারে পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশীয় পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় অজুহাতে গত ১৬ মার্চ থেকে বাংলাদেশ সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ করে। পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারনে এবার সরকার আবার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিলো।
