
বাংলাদেশ, ১৪ অগাস্টঃ সোমবার রাত ৮টা ৪৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হল বাংলাদেশে। রিখটার স্কেলে এই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভুমিকম্প অনুভূত হয় ভারতের অসম ও বাংলাদেশ সংক্রান্ত এলাকা। বাংলাদেশের করিমগঞ্জেও এই ভুমিকম্প অনুভূত হয়। উপকেন্দ্র ছিল অসমের করিমগঞ্জ থেকে ১৮.২ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সিলেট থেকে ৩৫.৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে, অসমের বদরপুর থেকে ৪০ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং সিলেটের ছাতক থেকে ৫৫.৭ কিলোমিটার পূর্ব দিকে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে। তবে এই ভুমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি।
