International

2 years ago

Russian port in Black Sea: কৃষ্ণ সাগরে রুশ বন্দরের কাছে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করল রাশিয়া

Drone attack near Russian port in Black Sea, Russia blames Ukraine
Drone attack near Russian port in Black Sea, Russia blames Ukraine

 

নয়াদিল্লি, ৪ আগস্ট: কৃষ্ণ সাগরে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরের কাছে রাতভর বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবার সামাজিক মাধ্যমে শেয়ার করা ফুটেজে দেখা যায়, বন্দরে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।

উল্লেখ্য, নভোরোসিয়েস্ক বন্দরে রাশিয়ার প্রধান রফতানিকেন্দ্র।এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি সামুদ্রিক ড্রোন দিয়ে তাদের নৌ ঘাঁটিতে ইউক্রেনের হামলা প্রতিহত করা হয়েছে। হামলার পর বন্দরটি সাময়িকভাবে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

দেখা গেছে, সামুদ্রিক ড্রোন দিয়ে ইউক্রেন অন্তত ১০টি হামলা চালিয়েছে। এই হামলাগুলোর লক্ষ্যবস্তুই ছিল সামরিক জাহাজ ও সেভাস্তোপলে রাশিয়ার নৌ ঘাঁটি।

You might also like!