
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এমন ঘটনাও তো ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে ‘সিক লিভ’-এ আছেন আইবিএম কর্মী ইয়ান। গত ১৫ বছর ধরে তিনি অসুস্থ। তাই অফিসে আসতে পারেন না। তাঁর লিঙ্কডইন প্রোফাইল বলছে, ২০১৩ সাল থেকে তিনি ‘মেডিকালি রিটায়ার্ড’। অথচ সেই ইয়ানেরই অভিযোগ, দীর্ঘ সময় ধরে তাঁর বেতন বাড়ছে না। বছরে ৫৫ লক্ষ টাকারও বেশি বেতন পকেটে পুরছেন। তবুও তাঁর মনে ক্ষোভ সংস্থার বিরুদ্ধে। কারণ এত বছরে একবারও তাঁর পারিশ্রমিক বাড়েনি। সংস্থা তাঁর সঙ্গে একপেশে ব্যবহার করেছে। আর সেই অভিযোগেই সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন এক আইটি কর্মী। কোম্পানির নাম আইবিএম (IBM)। কর্মচারী ইয়ান ক্লিফোর্ড। প্রাথমিকভাবে ইয়ানের এই দাবিতে আদালতও বিস্মিত হয়েছিল।
আদালত অবশ্য দু’পক্ষের যুক্তি-তর্কই শুনেছে। শেষ পর্যন্ত রায় দিয়েছে সংস্থার পক্ষেই। তাঁর লিঙ্কডইন প্রোফাইল বলছে, ২০১৩ সাল থেকে তিনি ‘মেডিকালি রিটায়ার্ড’। অথচ সেই ইয়ানেরই অভিযোগ, দীর্ঘ সময় ধরে তাঁর বেতন বাড়ছে না। প্রসঙ্গত, কাজ না করে, অফিসে না গিয়েও ইয়ান টাকার অঙ্কে কোম্পানি থেকে (আইবিএমের হেল্থ প্ল্যান অনুসারে) ৫৫,৩০,৫৫৬ টাকা বেতন পান। কোম্পানি থেকে এও বলা হয়েছে যে, ৬৫ বছর বয়স পর্যন্ত তিনি ওই বেতন পাবেন। যাইহোক শেষ পর্যন্ত আদালতের রায় মেনে মাথা নিচু করে ঘরে ফিরে ইয়ান।
