Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

Dental Care: দাঁত মুখের সৌন্দর্যের অন্যতম অংশ! জেনে নিন দাঁত সাদা রাখার ঘরোয়া টোটকা

Dental Care
Dental Care

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দাঁত মানুষের মুখাবয়বের সৌন্দর্যের প্রকাশ। আমরা চাই দাঁত থাকবে ঝকঝকে সাদা। তারজন্য অনেক নামি-দামী পেস্ট ব্যবহার করি,কখনো ডেন্টিস্টের পরামর্শ নিয়ে থাকি,কিন্তু ঠিক মনের মতো ঝকঝকে দাঁত পাইনা। বিশেষজ্ঞরা বলছেন,দাঁত সাদা রাখার কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করা যেতে পারে। যেমন -

* তেল : নারকেল তেল দাঁতের মধ্যে নিয়ে মিনিট দুই রেখে দিন।অনেকটা মাউথ ওয়াশের মতো। তারপর তা ফেলে দিয়ে ভালো করে পেস্ট লাগিয়ে ব্রাশ করে নিন।

* নুন-লেবু : নুন-লেবু দিয়ে দাঁত মাজা খুব প্রাচীন পদ্ধতি। এতে দাঁতের এনামেল নষ্ট হতে পারে। কিন্তু ঠিক পদ্ধতি মানলে তা হবেনা। ২চিমটে নুনের সঙ্গে ৪/৫ ফোঁটা পাতি লেবুর রস মিশিয়ে আঙ্গুল দিয়ে দাঁত ঘষে নিন।মিনিট খানিক পরে আবার পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন।

* বেকিং পাউডার : একই পদ্ধতিতে বেকিং পাউডার দিয়ে দাঁত ঘষে পরে ভালো করে দাঁত ধুয়ে নিন।

* স্ট্রবেরি : স্ট্রবেরি দিয়ে একটা পেস্ট বানিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে দাঁত ঘষে ২/৩ মিনিট পরে ভালো করে ধুয়ে নিন।

* কমলা লেবুর চোকলা : স্ট্রবেরির মতো কমলা লেবুর চোকলা দিয়েও দাঁত পরিষ্কার করতে পারেন।

এই সমস্ত পদ্ধতি কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রসম্মত। তবে প্রতি ক্ষেত্রেই ২/৩ মিনিট পরে খুব ভালো করে দাঁত ধুয়ে নেবেন।


You might also like!