Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Building Strong Bones: বয়স বাড়লেও হাড় থাকবে মজবুত—রোজের ডায়েটে রাখুন ৫ সুপারফুড!

5 Ways to Build Healthy Bones
5 Ways to Build Healthy Bones

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে হাড়ের ঘনত্ব স্বাভাবিকভাবেই কমতে থাকে, ফলে অস্টিয়োপোরোসিসের ঝুঁকি বাড়ে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর হাড়ের স্বাস্থ্যের দ্রুত অবনতি দেখা যায়। তাই বয়স বাড়লে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে হাড়ের যত্ন নেওয়া জরুরি। কিছু খাবার আছে, যেগুলো ডায়েট থেকে বাদ দিলে সমস্যা আরও বাড়তে পারে।

১) প্রতি দিনের খাবারে মাছ থাকলে হাড়ের শক্তি বজায় থাকে। কারণ মাছের মধ্যে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি থাকে। হাড়ের ঘনত্ব বজায় রাখতে এই দুটি উপাদানই কার্যকরী।

২) হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে প্রোটিনও প্রয়োজন। একটি প্রমাণ আকারের ডিমের মধ্যে প্রায় ৭ গ্রাম প্রোটিন থাকে। তাছাড়া ডিমের মধ্যে থাকে ভিটামিন ডি।

৩) ক্যালশিয়াম হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। আর এ ক্ষেত্রে ডায়েটে দুধ বা দুগ্ধজাত খাবার রাখা প্রয়োজন।

৪) বাদাম জাতীয় খাবারের মধ্যে ক্যালশিয়ামের মাত্রা বেশি থাকে। তাই ডায়েটে বাদাম, কাঠ বাদাম বা আখরোট থাকলে হাড়ের স্বাস্থ্য বজায় থাকে।

৫) সব্জি পেট পরিষ্কার রাখার পাশাপাশি হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে পারে। ব্রোকলি, অ্যাভোক্যাডোর মধ্যে একাধিক ভিটামিন থাকে, যা হাড়ের স্বাস্থ্যের পক্ষে উপকারী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…