Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Kriti Sanon:কার সঙ্গে ছুটি কাটাতে গেলেন কৃতি

Kriti Sanon
Kriti Sanon

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই কৃতি শ্যানন নিজেই জানিয়েছেন, প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এর পর থেকে কৃতির প্রেম নিয়ে খুব একটা খবর পাওয়া যায়নি। তবে সম্প্রতি গ্রিসে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকে ফাঁস হওয়া ছবি ও ভিডিওতে খোঁজ পাওয়া গেছে কৃতির কথিত প্রেমিকের। নতুন বাড়িও কিনেছেন সম্প্রতি। এর মধ্যেই অনুরাগীদের প্রশ্ন, কৃতির কি কোনো প্রেমিক নেই? যদিও বি-টাউনে কান পাতলেই শোনা যায়, লন্ডন নিবাসী শিল্পপতি কবীর বহিরার সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী।সেই জল্পনাই যেন আরও ঘনীভূত হলো এবার। মাইকোনস নামে গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন কৃতি। সেখানেই কবীরের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী। দেখা গিয়েছে, একটি পার্টিতে বেশ সুসময় কাটাচ্ছেন যুগলে।তাঁদের অজান্তেই সেখানে উপস্থিত কেউ ছবি তুলেছেন। দুই দিন আগেই জন্মদিন ছিল কৃতির। সেই উপলক্ষেই ছুটি কাটাতে গ্রিসে পাড়ি দিয়েছেন তিনি।আগেও কবীরের সঙ্গে কৃতিকে দেখা গিয়েছিল। বর্ষবরণের সময় দুবাইতে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল যুগলকে। যদিও নতুন প্রেম নিয়ে এখন পর্যন্ত চুপ কৃতি।

You might also like!