Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Ulajh Trailer: হঠাৎ নেপোটিজমের বিরুদ্ধে লড়ছেন জাহ্নবী কাপুর,বড় বিপদে অভিনেত্রী

Ulajh Trailer
Ulajh Trailer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডে ‘স্বজনপ্রীতি’ বা ‘নেপোটিজম’ নিয়ে বিতর্ক অনেকদিন ধরেই। বলা হয়ে থাকে, তারকাদের সন্তানরা ইন্ডাস্ট্রির ভেতরের মানুষ। সিনেমার ব্যাপারে বরাবরই তারা বিশেষ সুবিধা পান। কিন্তু বলিউডে অভিষেকের শুরু থেকেই নানান কটূক্তির মুখে পড়তে হয়েছে প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে।

 তিনি যে কেবল নেপোটিজমের ফল নয়, অভিনয় যে তাঁর রক্তে, কাজ করতে তিনি যে ভালোবাসেন তা বার বার প্রমাণ করেছেন। 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-এর সময় তাঁর অনবদ্য প্রচার, 'মিসেস মাহি' হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম সকলের নজর কেড়েছিল।

অ্যাকশন, সাসপেন্স আর জোড়ালো সংলাপ, সুন্দরী জাহ্নবী কাপুর ছেয়ে গেলেন উলঝ ট্রেলারে৷ মঙ্গলবার প্রকাশ্যে এল জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুধাংশু সারিয়ার 'উলঝ' ট্রেলার ৷ 2 মিনিট 33 সেকেন্ডের ট্রেলারে এই জাহ্নবীকে চেনা মুশকিল ৷ সোশাল মিডিয়ায় অভিনেত্রীর 'হার্ড লুক' দেখে মুগ্ধ নেটিজেনরাও ৷

অভিনয় জগতে প্রতিটা পদক্ষেপে নিজেকে ভাঙছেন-গড়ছেন জাহ্নবী কাপুর ৷ 'মিলি' থেকে 'গুঞ্জন সাক্সেনা', অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন বারবার ৷ এবার তাঁকে দেখা যাবে একদন কূটনীতিকের চরিত্রে ৷ এদিন ইন্সটাগ্রামে জাহ্নবী শেয়ার করেছেন ট্রেলার ৷ ক্যাপশনে লিখেছেন, "প্রত্যেকের একটা গল্প আছে ৷ প্রত্যেক গল্পের একটা গোপনীয়তা আছে ৷ প্রত্যেক গোপনীয়তার পিছনে একটা জাল রয়েছে ৷ এর সমাধান করা এত সহজ হবে না ৷"

ট্রেলারে জাহ্নবী, গুলশান এবং রোশানের টুকরো ঝলক দেখেই আন্দাজ করা যায়, ছবির গল্প কতটা ভালো হতে চলেছে ৷ প্রতিটি চরিত্রের একটা করে ধূসর শেড রয়েছে ৷ ট্রেলারের পরতে পরতে রয়েছে সাসপেন্স ও অপ্রত্যাশিত চমক ৷ বলা যায়, আড়াই মিনিটের ট্রেলারে অন্যরকম জার্নির সাক্ষী থাকবেন দর্শকরা ৷

ট্রেলারে দেখানো হয়েছে, জাহ্নবী কাপুর সবচেয়ে কম বয়সে ডেপুটি হাই-কমিশনার পদে নিযুক্ত হন ৷ তাঁর চরিত্রের নাম সুহানা ভাটিয়া ৷ কিন্তু তাঁর এই পদ পাওয়া নিয়ে ওঠে প্রশ্ন ৷ আসে নেপোটিজমের প্রসঙ্গও ৷ এরপরেই সুহানা জড়িয়ে পড়তে থাকেন অদৃশ্য এক দুর্নীতির বেড়াজালে ৷ সকলে তাঁকে দেশদ্রোহী ভাবতে থাকেন ৷ ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছেন, কীভাবে তাঁদের মুখোশ খুলবে সুহানা, উত্তর দেবে 'উলঝ' ছবি ৷

গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আদিল হুসেন, রাজেশ তৈলাঙ, মিয়াং চ্যাঙ, রাজেন্দ্র গুপ্ত ও জিতেন্দ্র জোশিকে ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন পারভেজ শেখ, সুধাংশু সারিয়া, সংলাপ লিখেছেন আতিকা চৌহান ৷ 'উলঝ' মুক্তি পাবে 2 অগস্ট স্বাধীনতা দিবসের আগেই ৷


You might also like!