Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Ritabhari Chakraborty:নববধূর সাজে ঋতাভরী, যা বলছেন নেটিজেনরা

Ritabhari Chakraborty
Ritabhari Chakraborty

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী? অভিনেত্রীর একটি ফটোশুটকে কেন্দ্র করে উঠেছে এমনই গুঞ্জন। ফটোশুটকেই বিয়ে বলে হাস্যরস করছেন অনেকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সেই ফটোশুটের ছবি প্রকাশ করেছেন তিনি আর এতেই শুরু হয়েছে যত জল্পনাকল্পনা। ফটোশুটের নতুন এসব ছবিতে দেখা যাচ্ছে, কনের বেশে সেজেছেন অভিনেত্রী। ঠিক যেন নববধূ। তাঁর পরনে সাদা গাউন, কান ও গলায় হিরের গয়না, মাথায় চূড়া। সাদা নেটের ওড়না দিয়ে মুখ ঢেকেছেন ঋতাভরী। ওড়নার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, অভিনেত্রীর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা হাসি। দেখে মনে হচ্ছে বিয়ে করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে পোজ দিয়েছেন তিনি।আর এই ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের প্রশ্ন, এটা কি শুধুই ফটোশুট, নাকি সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা।

মাত্র কদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বেশ কিছু দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর জানা যায়, তাঁর গলব্লাডারে পাথর, বিষয়টি জানার পরপরই অস্ত্রোপচারও করা হয় ঋতাভরীর। পরবর্তীতে তাড়াতাড়ি সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

অভিনেত্রীর গলব্লাডারে একাধিক পাথর ধরা পড়েছিল, যার ফলে অস্ত্রোপচার করা হয়। অভিনেত্রীর অবস্থা স্থিতিশীল থাকায় এবং তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠায় তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। তবে হাসপাতাল থেকে ছাড়ার আগে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।আসন্ন বহুরূপী সিনেমার শুটিং করতে গিয়ে প্রায়শই অসুস্থ হয়ে পড়তেন ‘ফাটাফাটি’ অভিনেত্রী। যদিও শেষ পর্যন্ত ছবির শুটিং চালিয়ে যান ঋতাভরী। শুটিং শেষ হওয়ার পরে সিনেমার সেট থেকে অনেক ছবিও পোস্ট করেছিলেন।

সম্প্রতি নিজের জন্মদিনও উদ্‌যাপন করেন এই অভিনেত্রী। গেল জুন মাসে ৩২–এ পা দেন তিনি। মেয়েকে নিজের লেখা একটি কবিতা উপহার দেন মা সাতরূপা সান্যাল।


You might also like!