Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Subhashree Ganguly : ‘ইন্দুবালা ভাতের হোটেল’ওয়েব সিরিজের জন্য বাংলা ইন্ডাস্ট্রির ঘরে এল অ্যাওয়ার্ড

Subhashree Ganguly
Subhashree Ganguly

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গতকাল সকালে বিমানে মুম্বইয়ের উদ্দেশে রওনা হন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিমানবন্দর থেকে অভিনেত্রীর সে ভিডিও ভাইরালও হয়েছে, যা দেখে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো টলিউডের অভিনেত্রী-প্রযোজক বলিউডে নতুন যাত্রা শুরু করবেন! তবে পরে জানা যায়, একটি গ্ল্যামারখচিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন শুভশ্রী। এবার অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় মিললো তাঁর ঝলক - 

সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘ইন্দুবালা ভাতের হোটেল’-র জন্যই তাঁর ঝুলিতে এই সম্মান এল। বলা যায়, তিনি যে প্রথম সিরিজেই ছক্কা হাঁকিয়েছেন। কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে ওয়েব সিরিজের রূপ দিয়েছেন বিখ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্য। আর সেই সিরিজের মুখ্যচরিত্র অর্থাৎ ইন্দুবালা দেবী-্র চরিত্রায়ণ করে নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কখনও যুবতী বিধবা আবার কখনও বা বয়স্কার বেশে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। প্রথম সিরিজের জন্যই এবার তাঁর ঘরে এল সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কার।

মুম্বইতে এদিন নেক্সার মঞ্চে পুরষ্কৃত হওয়ার সেই সোনালী মুহূর্তটা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর পরনে ছিল লাল শাড়ি। পুরস্কার হাতে পেয়েই ধন্যবাদ জানালেন পরিচালক দেবালয়,গল্পকার কল্লোল লাহিড়ী-সহ গোটা ইন্দুবালা টিমকে। একদিকে স্বামী-পরিচালক রাজ চক্রবর্তী যখন একুশে জুলাইয়ের কর্মসভার জন্য দলীয় কর্মসূচী নিয়ে ব্যস্ত, তখন একাই মুম্বইতে উড়ে গিয়েছেন অভিনেত্রী।  


You might also like!