Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

6 months ago

Sonu Nigam’s Close Escape: বিস্ফোরণের মাঝেও গান! করাচিতে দুঃসহ অভিজ্ঞতা শেয়ার করলেন সোনু

Famous singer Sonu Nigam
Famous singer Sonu Nigam

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০০৪ সালের এক ভয়াবহ স্মৃতি আবার সামনে আনলেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। পাকিস্তানের করাচিতে অনুষ্ঠান করতে গিয়ে কীভাবে প্রাণ হাতে করে ফিরেছিলেন, সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।

১০ মার্চ, ২০০৪—করাচিতে নির্ধারিত ছিল সোনুর লাইভ পারফরম্যান্স। নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছে গিয়েছিলেন গায়ক। ভক্তদের ভিড়ে তখন জমজমাট পরিবেশ। কিন্তু হঠাৎই অনুষ্ঠানস্থলের কাছাকাছি ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। কেঁপে ওঠে গোটা এলাকা, প্রাণ হারান কয়েকজন মানুষ। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এই পরিস্থিতিতে অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও, অবাক করা সাহস দেখান শিল্পী ও দর্শক—দু’পক্ষই। ভয় কাটিয়ে মঞ্চে ওঠেন সোনু। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি পাশে থাকেন, আমি গান গাইব।” উত্তরে সমর্থনের গর্জনে ফেটে পড়ে প্রেক্ষাগৃহ।


এরপর একের পর এক জনপ্রিয় গানে মাতিয়ে তোলেন তিনি—‘কভি খুশি কভি গম’, ‘কল হো না হো’, ‘ম্যায় হুঁ না’-র মতো গান গেয়ে শ্রোতাদের আবেগে ভাসান। আর পাঁচটা অনুষ্ঠানের মতো ‘সুরজ হুয়া মধ্যম’ গানটির সঙ্গে গলা মিলিয়েছিলেন উপস্থিত শ্রোতা-দর্শকরা। উদ্বিগ্ন পরিস্থিতিতে মঞ্চে উঠে বলেছিলেন, “এই সন্ধ্যায় আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব। আপনাদের তাড়া নেই তো?” উত্তরে হল কাঁপিয়ে সাড়া দিয়েছিলেন অনুরাগীরা।

অনুষ্ঠানের আয়োজক ফারকান সিদ্দীকীর কথায়, সেই ঘটনার পর প্রতি বছরই সোনু নিগম তাঁকে একটি বার্তা পাঠাতেন। যেখানে তিনি লিখতেন— “আমরা একসঙ্গে সেই দিন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলাম। সেদিন হামলা হয়েছিল ঠিকই। কিন্তু আমাকে বাঁচিয়েছিলেন পাকিস্তানিরাই।”  বর্তমান ভারত-পাক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষিতে সোনুর এই অভিজ্ঞতা ও কৃতজ্ঞতার বার্তা নতুন করে মানবিকতার দৃষ্টান্ত তুলে ধরেছে।  


You might also like!