Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Entertainment

4 months ago

SRK-Deepika Magic: ‘কিং’-এর সেটে অন্তঃসত্ত্বা দীপিকার সাথে রোম্যান্সে মত্ত শাহরুখ, ভাইরাল হওয়া ভিডিও ঘিরে ‘বেশরম রং’ ভাইবের জল্পনা

King Set Video Goes Viral
King Set Video Goes Viral

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের সফলতম জুটিগুলির মধ্যে অন্যতম শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন আবারও খবরের শিরোনামে। আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং সেট থেকে তাঁদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, এই ঝলক যেন মনে করিয়ে দিচ্ছে ‘পাঠান’-এর জনপ্রিয় গান বেশরম রং-এর আবহ। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে বিদেশের এক মনোরম লোকেশনে শুটিং চলছে। পরিচিত স্টাইলে শাহরুখের উপস্থিতি যেমন নজর কাড়ছে, তেমনই দীপিকার গ্ল্যামারাস লুক মুহূর্তে ছড়িয়ে দিয়েছে উন্মাদনা। তাঁদের পোশাক, সেট ডিজাইন এবং পরিবেশ—সব মিলিয়ে অনেকেই মনে করছেন, ছবিতে থাকতে পারে একটি বড়সড় মিউজিক্যাল সিকোয়েন্স।

প্রসঙ্গত, ‘ওম শান্তি ওম’ থেকে শুরু করে  ‘চেন্নাই এক্সপ্রেস’ বা গত বছরের রেকর্ড ব্রেকার ‘পাঠান’ ও ‘জওয়ান’,—প্রতিবারই এই জুটির রসায়ন বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। ফলে ‘কিং’-এ তাঁদের সম্ভাব্য উপস্থিতি ঘিরে প্রত্যাশা তুঙ্গে। যদিও ‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে তাঁর মেয়ে সুহানা খান-এর স্ক্রিন শেয়ার করার কথা শোনা যাচ্ছে এবং সেখানে তাঁকে এক ডনের ভূমিকায় দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে, তবে দীপিকার চরিত্র এখনও স্পষ্ট নয়। কেউ মনে করছেন এটি একটি বিশেষ ক্যামিও, আবার অনেকে বলছেন, ছবির গুরুত্বপূর্ণ একটি গানে শাহরুখের সঙ্গী হিসেবেই দেখা যেতে পারে তাঁকে।


ভিডিওটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়া চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, “এই জুটি মানেই ম্যাজিক”, আবার কারও মন্তব্য, “এ যেন ‘বেশরম রং’-এর নতুন সংস্করণ!” যদিও নির্মাতাদের তরফে ভিডিওটি সরিয়ে ফেলার চেষ্টা হয়েছে, তবু তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। শোনা যাচ্ছে, সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ একটি অ্যাকশন থ্রিলার হিসেবে তৈরি হচ্ছে। আর তার মাঝেই এই ফাঁস হওয়া ভিডিও যেন ছবিকে ঘিরে উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিল। এখন অপেক্ষা, বড় পর্দায় আবারও এই জুটি কী নতুন চমক নিয়ে হাজির হয়।

Deepika Padukone and SRK from the sets of King.
by u/AgreeableScarcity568 in bollynewsandgossips

You might also like!